ভারতকে ১৬০ রান টার্গেট দিয়ে হারল আফগানিস্তান

মঙ্গলবার রাতে দিল্লিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১৬০ রান তাড়া করে ৭ উইকেটে জিতেছে স্বাগতিকরা। একই মাঠে প্রথম ম্যাচেও ৭ উইকেটে জিতেছিল শ্রেয়াস আইয়ারের দল।

এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা ২-০তে জিতে নিল ভারত। মঙ্গলবার রাতে দিল্লিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১৬০ রান তাড়া করে ৭ উইকেটে জিতেছে স্বাগতিকরা। একই মাঠে প্রথম ম্যাচেও ৭ উইকেটে জিতেছিল শ্রেয়াস আইয়ারের দল।

আগে ব্যাট করে ইব্রাহিম জাদরান (৩৩ বলে ৩৭), রশিদ খান (১৬ বলে ২৮), দারউইশ রাসুলি (১৫ বলে ২৬) ও মোহাম্মদ নবির (১৪ বলে ২০) ব্যাটে ভর করে ৮ উইকেটে ১৫৯ রানের পুঁজি গড়ে আফগানিস্তান। ভারতের নিতিশ কুমার রেড্ডি ২৪ রানে ৩ উইকেট নেন।

জবাবে সাঞ্জু স্যামসন (২২ বলে ৫৭), অভিষেক শর্মা (২৮ বলে ৩৯) ও ইশান কিশানের (২৩ বলে ৩৮) ব্যাটে ভর করে মাত্র ১৪.৫ ওভারেই জয় তুলে নেয় ভারত। তাদের পতন হওয়া তিনটি উইকেট নেন রশিদ খান (৩/৩৬)।

বৃহস্পতিবার দিল্লিতে তৃতীয় ও শেষ ম্যাচ।

আরও