শেফিল্ডের জার্সিতে প্রথম ম্যাচেই জয় পেলেন হামজা চৌধুরী

২০২৫ সালে শেফিল্ডের হয়ে ১৬ ম্যাচ খেলেছিলেন ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা। ২০১৫ থেকে ২০২৬ পর্যন্ত লেস্টারের হয়ে খেলেছেন মোট ১২৩ ম্যাচ। মাঝে ধারে খেলেছেন বার্টন অ্যালবিওন (দুবার), ওয়াটফোর্ড ও শেফিল্ডে।

বাংলাদেশ জাতীয় দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী একটি সময় খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে। যদিও তার ক্লাব লেস্টার সিটি প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে চ্যাম্পিয়নশিপে ও সেখান থেকে গত মৌসুমে ব্যর্থ হয়ে নেমে যায় লিগ ওয়ানে।

হামজা তৃতীয় স্তরের এই লিগে খেলতে চাননি বলেই গ্রীষ্মের দলবদলে লেস্টার ছেড়ে চলে আসেন শেফিল্ড ইউনাইটেডে, যাদের হয়ে একটি সময় তিনি ধার চুক্তিতে খেলেছন। পরে আবার লেস্টারে ফিরে যান। এবার স্থায়ী চুক্তিতে নাম লেখালেন শেফিল্ডে। সদ্যই নাম লেখানো শেফিল্ডের হয়ে প্রথমবার খেলতে নেমেই জয় দেখলেন তিনি। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নশিপ ম্যাচে শেফিল্ড ইউনাইটেড ৩-২ গোলে হারায় বোল্টন ওয়ান্ডারার্সকে।

হামজা চৌধুরী। ছবি: শেফিল্ড ইউনাইটেড

এর আগে তিন ম্যাচ খেলে সবগুলোতে ড্র করে শেফিল্ড। চতুর্থ ম্যাচে এসে জয় পেল ক্লাবটি, যা ছিল তাদের জার্সিতে হামজার প্রথম জয়।

এই জয়ের পর চার ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১০ নম্বরে উঠেছে ‘দ্য ব্লেডস’।

২০২৫ সালে শেফিল্ডের হয়ে ১৬ ম্যাচ খেলেছিলেন ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা। ২০১৫ থেকে ২০২৬ পর্যন্ত লেস্টারের হয়ে খেলেছেন মোট ১২৩ ম্যাচ। মাঝে ধারে খেলেছেন বার্টন অ্যালবিওন (দুবার), ওয়াটফোর্ড ও শেফিল্ডে।

আরও