এশিয়া কাপ

ভারতের কাছে হেরে বাংলাদেশের মেয়েদের বিদায়

বাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে ভারত। জবাবে ৭ উইকেটে ১০৯ রান তুলতে সমর্থ হয় নিগার সুলতানার দল।

নারীদের এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে হেরে বিদায় নিল বাংলাদেশ। আজ বৃহস্পতিবার রাতে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে ভারত। জবাবে ৭ উইকেটে ১০৯ রান তুলতে সমর্থ হয় নিগার সুলতানার দল।

স্টার ব্যাটার স্মৃতি মান্ধানা (২) ব্যর্থ হলেও শেফালি ভার্মা (৪০ বলে ৬৪) ভারতকে এনে দেন লড়াইয়ের পুঁজি। এছাড়া, হারমানপ্রিত কাউর ২৪, রিচা ঘোষ ২১ ও প্রতীকা রাওয়াল ২০ করেন। সুলতানা খাতুন ৩০ রানে ২ উইকেট নেন। জবাবে দুর্বল ব্যাটিং প্রদর্শনীতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১০৯ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ। দীপ্তি শর্মা ২৬ রানে ৩টি ও নানদানি শর্মা ১০ রানে ২টি উইকেট নেন।

শুক্রবার রাতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে শ্রীলংকা ও পাকিস্তান। রোববার ফাইনাল।

আরও