আবুধাবি টেস্ট

টেস্টে লিটনের বিশ্বরেকর্ড, আরো রেকর্ডের হাতছানি

উইকেটকিপার হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন বাংলাদেশের লিটন কুমার দাস। আজ মঙ্গলবার আবুধাবিতে এবাদত হোসেনের বাউন্সার আফগান ব্যাটার ইকরাম আলিখিলের গ্লাভস ছুঁয়ে যাওয়ার পর ডান দিকে ডাইভ দিয়ে ক্যাচ নেন লিটন। এর মধ্য দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। চলতি টেস্টে এটা তার নবম ডিসমিসাল। বাংলাদেশের প্রথম ইনিংসে তিনি করেন ৫৩ রান। দ্বিতীয় ইনিংসে খেলেন ১০২ রানের ইনিংস। টেস্ট ইতিহাসে প্রথম উইকেটকিপার হিসেবে একটি ম্যাচে দুবার ফিফটি প্লাস রান ও ৯টি ডিসমিসাল করেলেন লিটন।

১৯৬৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে দুই ইনিংসে ফিফটি প্লাস রানের সঙ্গে ৮টি ডিসমিসাল করেছিলেন দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসে। আজ আবুধারিতে লিন্ডসেকে পেছনে ফেলেন লিটন।

টেস্টে এক ম্যাচে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ডও হাতছানি দিচ্ছে লিটনকে। ইংল্যান্ডের জ্যাক রাসেল, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও ভারতের ঋষভ পন্ত যৌথভাবে রেকর্ডধারী। তিনজনই এক ম্যাচে সর্বোচ্চ ১১টি করে ডিসমিসাল করেন। তাদের পাশে বসতে আর ২টি ডিসমিসাল প্রয়োজন লিটনের। ৩টি ডিসমিসাল করলে তাদের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়বেন তিনি।

আরও