ত্রিনিদাদের তারুবায় সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৩১১ রানে অলআউট করে দেয়া পাকিস্তান জবাব দিতে নেমে সোমবার তৃতীয় দিন ২৮২ রানে গুটিয়ে গেছে। পরে ক্যারিবীয়রা দ্বিতীয় ইনিংসে এ প্রতিবেদন লেখার সময় ৪ উইকেটে ৭৬ রান সংগ্রহ করে। তাদের লিড ছিল ১০৫ রানের।
শান মাসুদের সেঞ্চুরির পরও তিনশ করতে পারেনি পাকিস্তান। ১৮৪ বলে ১২ বাউন্ডারিতে ১০৯ রান করেন সদ্যই টেস্ট দলের নেতৃত্ব হারানো শান মাসুদ। এছাড়া ৬৩ রান করেন ইমাম উল হক। ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস ২৭ রানে ৫ উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের পেস তোপের মুখে ৪৩ রানে ৪ উইকেট হারায় ক্যারিবীয়রা।
সিরিজে দুটি টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। পোর্ট অব স্পেনে দ্বিতীয় টেস্ট শুরু ২ আগস্ট।