জাতীয় অ্যাথলেটিকস

১৭ বারের মতো দ্রুততম মানবী শিরিন, মুকুট ধরে রাখলেন ইমরানুরও

জাতীয় অ্যাথলেটিকসে রেকর্ড ১৭ বারের মতো দেশের দ্রুততম মানবী হওয়ার গৌরব অর্জন করলেন শিরিন আক্তার। আজ রোববার প্রথম দিনের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্টে তিনি ১২.১০ সেকেন্ড (ইলেকট্রনিক) সময় নিয়ে শ্রেষ্ঠত্ব দেখান।

জাতীয় অ্যাথলেটিকসে রেকর্ড ১৭ বারের মতো দেশের দ্রুততম মানবী হওয়ার গৌরব অর্জন করলেন শিরিন আক্তার। আজ রোববার প্রথম দিনের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্টে তিনি ১২.১০ সেকেন্ড (ইলেকট্রনিক) সময় নিয়ে শ্রেষ্ঠত্ব দেখান। এদিন দ্রুততম মানব হয়েছেন ইমরানুর রহমান। তিনি ১০০ মিটার স্প্রিন্টে ১০.৫৮ সেকেন্ড (ইলেকট্রনিক) সময় নেন। শিরিন ও ইমরানুর উভয়ই খেলছেন বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে।

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের ব্যবস্থাপনায় আজ ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘৪৯তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৬’।

প্রথম দিন শটপুটে পুরুষ ও মহিলা উভয় বিভাগেই দুটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। মেয়েদের শটপুটে সেনাবাহিনীর জান্নাত বেগম ১৪.২৪ মিটার দূরত্ব অতিক্রম করে নিজের পুরনো রেকর্ড ভেঙে নতুন জাতীয় রেকর্ড গড়েন। ২০২৫ সালে গড়া তার নিজের রেকর্ডটি ছিল ১৩.৯১ মিটার। ছেলেদের শটপুটে নৌবাহিনীর গোলাম সারোয়ার ১৫.৯৪ মিটার দূরত্ব অতিক্রম করে নতুন জাতীয় রেকর্ড নতুন করে লিখেছেন। ২০২৫ সালে করা তার আগের রেকর্ডটি ছিল ১৫.৫০ মিটার।

গতকাল বিকালে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। অ্যাথলেটিকস ফেডারেশনের সহ-সভাপতি এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও কম্পিটিশন ডাইরেক্টর মো. শাহ আলম।

আরও