স্কটল্যান্ডের কাছে হারলেও যেভাবে নকআউটে যেতে পারে ব্রাজিল

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে স্কটল্যান্ড। মাঠের লড়াই শুরুর আগেই ফুটবলপ্রেমীদের মনে বড় প্রশ্ন—যদি কোনো কারণে স্কটিশদের কাছে হেরে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা, তবে কি আসর থেকে ছিটকে যাবে কার্লো আনচেলত্তির দল? হিসাব বলছে, স্কটল্যান্ডের কাছে হারলেও ব্রাজিলের বিশ্বকাপ মিশন এখনই থমকে যাবে না।

হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে ব্রাজিল। এই জয়ে 'সি' গ্রুপের টেবিলে এখন দারুণ সমীকরণ তৈরি হয়েছে। দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপের শীর্ষে অবস্থান করছে সেলেসাওরা। সমান পয়েন্ট হলেও গোল পার্থক্যে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে মরক্কো। অন্যদিকে ৩ পয়েন্ট নিয়ে ব্রাজিলের ঘাড়েই নিশ্বাস ফেলছে স্কটল্যান্ড, আর টানা দুই পরাজয়ে হাইতির ঝুলিতে এখনও কোনো পয়েন্ট জমা হয়নি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে স্কটল্যান্ড। মাঠের লড়াই শুরুর আগেই ফুটবলপ্রেমীদের মনে বড় প্রশ্ন—যদি কোনো কারণে স্কটিশদের কাছে হেরে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা, তবে কি আসর থেকে ছিটকে যাবে কার্লো আনচেলত্তির দল? হিসাব বলছে, স্কটল্যান্ডের কাছে হারলেও ব্রাজিলের বিশ্বকাপ মিশন এখনই থমকে যাবে না।

বিশ্বকাপের ৪৮ দলের নতুন নিয়মের কারণে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দলের পাশাপাশি সেরা আটটি ‘তৃতীয় স্থানধারী’ দলও শেষ ৩২-এ যাওয়ার টিকিট পাবে। ফলে পরাজয়ের স্বাদ পেলেও নকআউটে ওঠার একটা বড় সুযোগ ব্রাজিলের সামনে থাকছে। বর্তমানে গোল ব্যবধানে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে তারা। ব্রাজিলের গোল ব্যবধান যেখানে +৩, সেখানে মরক্কোর +১ এবং স্কটল্যান্ডের শূন্য (০)।

শেষ ম্যাচে স্কটল্যান্ড যদি ব্রাজিলকে হারিয়ে দেয়, তবে স্কটিশদের পয়েন্ট দাঁড়াবে ৬, আর ব্রাজিল আটকে থাকবে ৪ পয়েন্টেই। তখন ব্রাজিলের ভাগ্য নির্ধারণ করবে মরক্কো ও হাইতি ম্যাচের ফলাফল। মরক্কো যদি হাইতিকে হারিয়ে দেয়, তবে তাদের পয়েন্ট হবে ৭। সে ক্ষেত্রে মরক্কো ও স্কটল্যান্ড গ্রুপের শীর্ষ দুই দল হিসেবে সরাসরি শেষ ৩২-এ উঠবে, আর ব্রাজিল ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে যাবে। আবার মরক্কো-হাইতি ম্যাচটি ড্র হলে আফ্রিকান দলটির পয়েন্ট হবে ৫। সেক্ষেত্রেও স্কটল্যান্ড ও মরক্কো ব্রাজিলের ওপরে অবস্থান করবে। অর্থাৎ, ব্রাজিল হারলে এবং মরক্কো অন্তত ১ পয়েন্ট পেলেই শীর্ষ দুইয়ে থেকে সরাসরি পরের পর্বে যাওয়ার সুযোগ শেষ হয়ে যাবে সেলেসাওদের।

অন্যদিকে মরক্কো যদি হাইতির কাছে হেরে যায়, তবে সমীকরণ পুরোটাই বদলে যাবে। তখন স্কটল্যান্ড ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হবে। অন্যদিকে ব্রাজিল ও মরক্কো উভয়েরই পয়েন্ট থাকবে ৪। ফলে দ্বিতীয় স্থান নির্ধারণে চলে আসবে গোল ব্যবধানসহ অন্যান্য টাইব্রেকার হিসাব। বর্তমান গোল ব্যবধানে মরক্কোর চেয়ে এগিয়ে রয়েছে ব্রাজিল। তাই স্কটল্যান্ডের কাছে অল্প ব্যবধানে হারলে এবং মরক্কো পরাজিত হলে রানার্সআপ হয়েই পরের পর্বে যাওয়ার সুযোগ থাকবে ব্রাজিলের। তবে বড় ব্যবধানে হারলে পরিস্থিতি সম্পূর্ণ উল্টে যেতে পারে।

ব্রাজিলের জন্য সবচেয়ে বড় স্বস্তির জায়গা হলো, ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করলেও 'সেরা তৃতীয়' দলগুলোর একটি হিসেবে শেষ ৩২-এ ওঠার জোরালো সম্ভাবনা থাকবে তাদের। তবে সেটি পুরোপুরি নির্ভর করবে অন্য গ্রুপগুলোর চুলচেরা ফলাফলের ওপর। অবশ্য অন্যের ওপর ভরসা না করে সবচেয়ে সহজ পথটি ব্রাজিলের নিজেদের হাতেই রয়েছে। শেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারাতে পারলে তারা ৭ পয়েন্ট নিয়ে নিশ্চিতভাবে নকআউট পর্বে জায়গা করে নেবে। এমনকি ম্যাচটি ড্র করলেও সেলেসাওদের পয়েন্ট হবে ৫, যা শীর্ষ দুইয়ে থেকে সরাসরি পরের পর্বে যাওয়ার জন্য যথেষ্ট হবে।

আরও