অনুর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ ও নেপালে, সূচি ঘোষণা

সিলেটে উদ্বোধন, ফাইনাল চট্টগ্রামে

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০২৭ আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও নেপালে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, আগামী ২১ জানুয়ারি শুরু হয়ে প্রতিযোগিতাটি চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ১৬ দল নিয়ে মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই আসরে।

এ বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেট এবং নেপালের কাঠমান্ডুর চারটি ভেন্যুতে। উদ্বোধনী দিনেই মাঠে নামবে স্বাগতিকরা। এদিন বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। আর টানা দুই আসরের চ্যাম্পিয়ন ভারত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে ২২ জানুয়ারি।

এবারের আসরে অংশ নেয়া ১৬ দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ পর্বের লড়াই শেষে বিজয়ী দলগুলো খেলবে সুপার সিক্স পর্বে।

গ্রুপ এ: ভারত, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নেপাল।

গ্রুপ বি: দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও সামোয়া।

গ্রুপ সি: অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নাইজেরিয়া ও সংযুক্ত আরব আমিরাত।

গ্রুপ ডি: ইংল্যান্ড, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ড।

বাংলাদেশ ও নেপালের মোট চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচগুলো। বাংলাদেশে খেলা হবে চট্টগ্রাম ও সিলেটে। নেপালে ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে কাঠমান্ডুর দুটি মাঠ।

ভেন্যুগুলো হলো বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রাম; সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট; টিইউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কাঠমান্ডু এবং আপার মুলপানি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ড, কাঠমান্ডু।

আরও