প্রথম দুই ম্যাচের দল ঘোষণা

মুস্তাফিজ, তাসকিন ও নাহিদ বিশ্রামে; নতুন মুখ সাকলাইন

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সিরিজের প্রথম দুই ম্যাচে বিশ্রাম দেয়া হয়েছে অভিজ্ঞ পেস বোলার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে। চলমান ওয়ানডে সিরিজে আছেন তিনজনই। নাহিদ রানা ও তাসকিন দুটি ম্যাচ খেললেও কোনোটিতে একাদশে ছিলেন না মুস্তাফিজ। তার জায়গায় খেলেছেন শরীফুল ইসলাম।

এদিকে, জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। বোলিংয়ের পাশাপাশি নিচের দিকে বিগ হিটার হিসেবেও পরিচিত তিনি। ডেথ বোলিংয়ে সুনাম কুড়িয়েছেন ডানহাতি পেসার রিপন মণ্ডল। ধারাবাহিক পারফর্ম করে তিনি জাতীয় দলে ডাক পেলেন। বাংলাদেশের হয়ে রিপন তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২০২৩ সালের এশিয়ান গেমস ক্রিকেটে।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ২৭ এপ্রিল শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ২৯ এপ্রিল একই মাঠে দ্বিতীয় এবং আগামী ২ মে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ম্যাচ।

টি-২০ স্কোয়াড (প্রথম দুই ম্যাচ): লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, সাইফ উদ্দিন, আব্দুল গাফফার সাকলাইন।

আরও