ত্রিদেশীয় সিরিজ

জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হারল বাংলাদেশ

গতকাল আবুধাবিতে তাসকিন আহমেদের তোপের মুখে ২৪ রানে ৩ উইকেট হারানোর পরও ২৭১ রানের পুঁজি গড়ে জিম্বাবুয়ে। বিপদের সময় দলকে টানেন ব্রেন্ডন টেইলর ও ক্রেগ আরভিন।

এ বছর জিম্বাবুয়ে সফরে গিয়ে একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজে হেরেছে বাংলাদেশ। এবার আবুধাবিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজেও প্রথম দেখায় বাংলাদেশকে ৯৯ রানে হারিয়ে দিল সিকান্দার রাজার দল।

গতকাল আবুধাবিতে তাসকিন আহমেদের তোপের মুখে ২৪ রানে ৩ উইকেট হারানোর পরও ২৭১ রানের পুঁজি গড়ে জিম্বাবুয়ে। বিপদের সময় দলকে টানেন ব্রেন্ডন টেইলর ও ক্রেগ আরভিন। দুজন গড়েন ১৫০ জুটি। এ জুটিটাই ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭২ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। তাওহীদ হৃদয়ের দল হেরেছে ৯৯ রানে।

২৪ রানের মধ্যে ব্রায়ান বেনেট, বেন কারান ও তাফাদজাওয়া সিগাকে ফেরান তাসকিন। এর পরও দলটি ২৭১ রানের পুঁজি পায় অভিজ্ঞ দুই ব্যাটার টেইলর ও আরভিনের লড়াইয়ে। আরভিন ১০৬ বলে ৯৩ ও টেইলর ১০১ বলে ৮১ রান করেন।

জবাব দিতে নেমে ব্র্যাড ইভান্সের তোপের মুখে পড়ে ৩৩.৪ ওভারে ১৭২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি। ৩৮ বলে ৪৬ রান করেন তিনি। এছাড়া সাইফ হাসান ২৬ ও রিশাদ হোসেন ২৩ রান করেন। ইভান্স ৪৫ রানে ৪টি উইকেট নেন। দুটি করে উইকেট নেন সিকান্দার রাজা ও ওয়েলিংটন মাসাকাদজা।

আরও