প্রস্তুতি ম্যাচ

হাসানের ৪ উইকেট, তবু পিছিয়ে বাংলাদেশ

২ উইকেটে ৫১ রান নিয়ে প্রস্তুতি ম্যাচে আজ দ্বিতীয় দিনটা শুরু করা স্বাগতিকরা থেমেছে ৩৫৫ রানে। অস্ট্রেলিয়া একাদশের হয়ে সেঞ্চুরি করেন টিগ উইলি। তিনি ১৭৭ বলে ১৩০ রান করেন। এছাড়া জ্যাক ডোরান ৭৬ ও কার্টিস প্যাটারসন ৫৩ রান করেন।

মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে ভর করে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন ২৬৩ রান তুলেছিল বাংলাদেশ। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ প্রথম ইনিংসে ৩৫৫ রান তুলে ৯২ রানের লিড নেয়। নাজমুল হোসেন শান্তর দল দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৯ রান তুলে আজ শুক্রবার দ্বিতীয় দিন মাঠ ছাড়ে। দুই ইনিংস মিলে তারা পিছিয়ে রয়েছে ৭৩ রানে।

২ উইকেটে ৫১ রান নিয়ে প্রস্তুতি ম্যাচে আজ দ্বিতীয় দিনটা শুরু করা স্বাগতিকরা থেমেছে ৩৫৫ রানে। অস্ট্রেলিয়া একাদশের হয়ে সেঞ্চুরি করেন টিগ উইলি। তিনি ১৭৭ বলে ১৩০ রান করেন। এছাড়া জ্যাক ডোরান ৭৬ ও কার্টিস প্যাটারসন ৫৩ রান করেন।

সেঞ্চুরি করেন টিগ উইলি। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া

বাংলাদেশের বোলারদের হতাশার দিনে ব্যতিক্রম ছিলেন পেসার হাসান মাহমুদ। ১৯ ওভারে পাঁচটি মেডেনসহ ৪২ রানে ৪ উইকেট নেন তিনি। তাসকিন আহমেদ ৫৬ রানে নেন ২ উইকেট। স্পিনার মিরাজ ২ উইকেট নেন ৭৭ রানে। টেস্ট স্পেশালিস্ট বোলার খালেদ আহমেদ ৫১ রানে ১ উইকেট ও এবাদত হোসেন ৬৬ রানে ১ উইকেট নিয়েছেন।

দুই টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফর করছে বাংলাদেশ ক্রিকেট দল। ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে প্রথম ম্যাচ। এরপর ২২ আগস্ট ম্যাকাইতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

আরও