স্বর্ণ জিতে ‘বাঁচলেন’ টম কিম

জাপানের আইচি-নাগোয়ায় ২০তম এশিয়ান গেমসে ছেলেদের ইভেন্টে স্বর্ণপদক জিতে বাধ্যতামূলক সামরিক ডিউটি থেকে অব্যাহতি পেয়েছেন দক্ষিণ কোরিয়ান গলফার টম কিম।

দক্ষিণ কোরিয়ায় শারীরিকভাবে সক্ষম ব্যক্তিদের জন্য সামরিক বাহিনীতে ১৮ মাস দায়িত্ব পালন করা বাধ্যতামূলক। তবে অলিম্পিক গেমসে যেকোনো পদক কিংবা এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতলে সেই দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া যায়। জাপানের আইচি-নাগোয়ায় ২০তম এশিয়ান গেমসে ছেলেদের ইভেন্টে স্বর্ণপদক জিতে বাধ্যতামূলক সামরিক ডিউটি থেকে অব্যাহতি পেয়েছেন দক্ষিণ কোরিয়ান গলফার টম কিম।

জাপানের কাজুকি হিগা রৌপ্য ও থাইল্যান্ডের সাদোম কায়েবকানজানা ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থেকেছেন। স্বর্ণজয়ী টম কিমকে সামরিক ডিউটি থেকে অব্যাহতির বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘এর পরও দেশের জন্য স্বর্ণপদক জিততে পেরেছি বলে আমি অনেক বেশি গর্বিত। আমি আসলে ওইসব (ট্রেনিং) নিয়ে ভাবতে চাইনি। আমি কেবল নিজের খেলায় মনোযোগ দিতে ও দেশের জন্য নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেছি। এটা বড় এক পদক্ষেপ।’ এপি

আরও