সিলেট টেস্টে সাদমানের জায়গায় জাকির হাসান

বুকের চোটে পড়ে সিলেট টেস্ট থেকে ছিটকে পড়েছেন বাংলাদেশ দলের ওপেনার সাদমান ইসলাম।

তার জায়গায় ডাক পেয়েছেন জাকির হাসান। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘মিরপুরে প্রথম টেস্টে খেলার সময় ক্যাচ নিতে গেলে বুকে আঘাত পান সাদমান। দুর্ভাগ্যজনকভাবে ওই চোটের কারণে তার দ্বিতীয় টেস্টে খেলা হবে না।’

সাদমানের জায়গায় স্কোয়াডে ডাক পেলেন বামহাতি ব্যাটার জাকির হাসান। ২৮ বছর বয়সী জাকির সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২৪ সালের নভেম্বরে।

এছাড়া মিরপুর টেস্টের দলটি অপরিবর্তিত থাকবে। মিরপুরে প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে সিরিজে ১-০-তে এগিয়ে যায় বাংলাদেশ।

আরও