হার্ড কোর্টের শিরোপায় জোকোভিচ ও ফেদেরারকে ছুঁয়েছেন সিনার

হার্ড কোর্টে উভয় গ্র্যান্ডস্লামই জিতেছেন সিনার। ২০২৪ ও ২০২৫ সালে অস্ট্রেলিয়ান ওপেন এবং ২০২৪ সালে ইউএস ওপেন জয় করেন তিনি। এছাড়া হার্ড কোর্টের সবগুলো মাস্টার্সের (ইন্ডিয়ান ওয়েলস, মায়ামি, টরন্টো, সিনসিনাটি, সাংহাই ও প্যারিস মাস্টার্স) শিরোপা তিনি জিতেছেন। এর বাইরে মৌসুমের সমাপ্তিসূচক এটিপি ফাইনালস শিরোপাও জমা পড়েছে তার শোকেসে।

ইন্ডিয়ান ওয়েলসে বিএনপি পারিবাস টেনিস টুর্নামেন্টের ফাইনালে রাশিয়ার দানিল মেদভেদেভকে ৭-৬ (৮-৬), ৭-৬ (৭-৪) গেমে হারিয়েছেন ইতালির ইয়ান্নিক সিনার। এর মধ্য দিয়ে তিনি হার্ড কোর্টের শিরোপা জয়ে ছুঁয়ে ফেলেছেন সার্বিয়ান গ্রেট নোভাক জোকোভিচ ও সুইস গ্রেট রজার ফেদেরারকে।

২৪ বছর বয়সী সিনার জয়ের পথে কোনো ব্রেক পয়েন্টের মুখে পড়েননি এবং প্রথম সেটে মাত্র চারটি পয়েন্ট হারিয়েছেন। বছরের প্রথম ও সব মিলে ক্যারিয়ারের ২৫তম শিরোপা জয়ের পথে কোনো সেট হারেননি সিনার। মেদভেদেভের সঙ্গে দশবারের মুখোমুখিতে এ নিয়ে নয়বার জিতলেন সিনার।

হার্ড কোর্টে উভয় গ্র্যান্ডস্লামই জিতেছেন সিনার। ২০২৪ ও ২০২৫ সালে অস্ট্রেলিয়ান ওপেন এবং ২০২৪ সালে ইউএস ওপেন জয় করেন তিনি। এছাড়া হার্ড কোর্টের সবগুলো মাস্টার্সের (ইন্ডিয়ান ওয়েলস, মায়ামি, টরন্টো, সিনসিনাটি, সাংহাই ও প্যারিস মাস্টার্স) শিরোপা তিনি জিতেছেন। এর বাইরে মৌসুমের সমাপ্তিসূচক এটিপি ফাইনালস শিরোপাও জমা পড়েছে তার শোকেসে।

একই কীর্তি আছে শুধু রজার ফেদেরার ও নোভাক জোকোভিচের। আন্দ্রে আগ্রাসি হার্ড কোর্টের পাঁচটি মাস্টার্স ১০০০ ইভেন্টের শিরোপা জিতেছেন। এছাড়া উভয় গ্র্যান্ডস্লাম আর এটিপি ফাইনালসও জিতেছেন।

গত জানুয়ারি মাসে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পাঁচ সেটের লড়াইয়ে জোকোভিচের কাছে হেরে যান সিনার। এ হারের ফলে তিনি অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ধরে রাখতে পারেননি।

আরিনা সাবালেঙ্কা। ছবি: এপি

ইন্ডিয়ান ওয়েলসে মেয়েদের এককে শিরোপা জিতে নিলেন শীর্ষ র‍্যাংকধারী বেলারুশের আরিনা সাবালেঙ্কা। তিনি ৩-৬, ৬-৩, ৭-৬ (৮-৬) গেমে হারান কাজাখস্তানের এলিনা রিবাকিনাকে। জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে রিবাকিনার কাছে হেরেছেন সাবালেঙ্কা। এছাড়া ২০২৩ সালে ইন্ডিয়ানস ওয়েলসের ফাইনালেও তাকে হারান রিবাকিনা। এবারের জয়টি সাবালেঙ্কার কাছে তাই বেশি মধুর হয়ে ধরা দিয়েছে।

সম্প্রতি বাগদান সেরেছেন সাবালেঙ্কা। এবার জিতলেন শিরোপা। এরপর অনভুতি ব্যক্ত করলেন এভাবে, ‘কী অবিশ্বাস্য একটা সপ্তাহ। আমি নিশ্চিতভাবেই সারাজীবন এ সময়টা মনে রাখব। এটা সত্যিই টেনিস স্বর্গ এবং আমি সব সময়ই এখানে আসতে চাইব। ঈশ্বরকে ধন্যবাদ, আমি অবশেষে ট্রফিটা পেলাম। এটা মানে সবকিছু, এটা স্বপ্নপূরণ।’

আরও