ফ্রেঞ্চ ওপেন

প্রথমবারের মতো গ্র্যান্ডস্লাম ফাইনালে টিনএজ মিরা

৩০ বছরের মধ্যে চতুর্থ কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠলেন মিরা। তার চেয়ে কম বয়সী এ কীর্তি আছে মার্টিনা হিঙ্গিস, কিম ক্লিস্টার্স ও কোকো গাফ।

ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেছেন রাশিয়ান টিনএজ মিরা আন্দ্রিভা। আজ বৃহস্পতিবার নারী এককের প্রথম সেমিফাইনালে ইউক্রেনের মার্তা কস্তিউককে ৬-১, ৬-৩ গেমে হারান তিনি। ১৯ বছর বয়সী মিরা এই প্রথম কোনো গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠে গেলেন। গ্র্যান্ডস্লাম শিরোপা থেকে আর মাত্র এক জয় দূরে তিনি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দুই দেশের খেলোয়াড়রা একে অপরের সঙ্গে কথা বলেন না কিংবা হাতও মেলান না। আজ মিরা ও কস্তিউকও সেই পথে হাঁটেন। এরপর কোর্টের লড়াইটা বড় একপেশে করে দাপটে জিতে নেন মিরা।

২০২৪ সালের সেমিফাইনালে পরাজিত মিরা আজ অবিশ্বাস্য খেলে ফাইনালের টিকিট পেয়েছেন। আজ আরেক সেমিতে মুখোমুখি হবেন পোলিশ কোয়ালিফায়ার মায়া চালিনস্কা ও রাশিয়ার ডায়ানা স্নাইডার। বুধবার কোয়ার্টার ফাইনালে বিশ্বের নাম্বার ওয়ান বেলারুশের আরিনা সাবালেঙ্কা হারান স্নাইডার।

৩০ বছরের মধ্যে চতুর্থ কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠলেন মিরা। তার চেয়ে কম বয়সী এ কীর্তি আছে মার্টিনা হিঙ্গিস, কিম ক্লিস্টার্স ও কোকো গাফ। সফল হলে ইতিহাসের মারিয়া শারাপোভা ও এমা রাদুকানুর পর তৃতীয় কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে প্রথমবারের মতো গ্র্যান্ডস্লাম জিতবেন মিরা।

জয় শেষে মিরা বলেন, ‘আমি এখনো অনেক অনেক নার্ভাস। নার্ভাস হয়েই এই ম্যাচে এসেছি। সবকিছু মিলে অবিশ্বাস্য অনুভুতি, অতীতে এমনটি আগে কখনো হয়নি।’

আরও