রেফারি কাপটা আর্জেন্টিনার হাতে তুলে দিচ্ছেন, দাবি জিকোর

হারের পর সমর্থকদের কাছেও ক্ষমা চান এ মিসরীয় ফুটবলার। তিনি বলেন, ‘সমর্থকদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী। আমরা এভাবে হারতে চাইনি। কিন্তু রেফারির কারণেই এই চ্যাম্পিয়নশিপ সাজানো হয়েছে।’

মিসর-আর্জেন্টিনা বিশ্বকাপ ম্যাচের বিতর্ক আরো তীব্র হয়েছে ম্যাচ শেষে মিসরীয় ফরোয়ার্ড জিকোর বিস্ফোরক মন্তব্যে। ভিএআর বিতর্ক, কোচিং স্টাফকে লাল কার্ড এবং শেষ মুহূর্তের জয়সূচক গোলের পর এবার সরাসরি রেফারির নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।জিকো বলেন, বিশ্বকাপ জয়ের জন্য আর্জেন্টিনাকে অভিনন্দন। টুর্নামেন্টটি সাজানো ছিল, তাদের আর কিছুই দরকার ছিল না।’

ম্যাচে তিনি দুইবার বল জালে পাঠালেও একটি গোল বাতিল হয়। তবু মিসরের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন তিনি। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সামনে রেফারির সমালোচনায় সরব হন এই ফরোয়ার্ড। রাখঢাক না রেখেই রেফারির কড়া সমালোচনা করে জিকো বলেন, ‘রেফারি অন্যায় করেছেন, অন্যায় করেছেন, অন্যায় করেছেন। তিনি একটি পুরো দেশের পরিশ্রম নষ্ট করে দিয়েছেন। ম্যাচের শুরু থেকেই তিনি আমাদের বিপক্ষে ছিলেন।’

হারের পর সমর্থকদের কাছেও ক্ষমা চান এ মিসরীয় ফুটবলার। তিনি বলেন, ‘সমর্থকদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী। আমরা এভাবে হারতে চাইনি। কিন্তু রেফারির কারণেই এই চ্যাম্পিয়নশিপ সাজানো হয়েছে।’

তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মিসর সমর্থকদের বড় একটি অংশের দাবি, সালাহর ওপর হওয়া ফাউলটি উপেক্ষা না করলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত। অন্যদিকে আর্জেন্টিনা সমর্থকেরা এটিকে স্বাভাবিক শারীরিক লড়াই বলে দাবি করছেন।

আরও