আজতেকায় পর্দা উঠল ফুটবল বিশ্বকাপ ২০২৬

লাতিন সংগীতের আবহ আরো জমিয়ে তোলেন ভেনেজুয়েলার ড্যানি ওশেন এবং কলম্বিয়ার দুই তারকা জে বালভিন ও রায়ান কাস্ত্রো। তাদের রেগেটন পারফরম্যান্সে গ্যালারিতে বেড়েছে উন্মাদনা। তবে আয়োজন শুধু মেক্সিকোতেই সীমাবদ্ধ থাকছে না। সহ-আয়োজক কানাডা ও যুক্তরাষ্ট্রেও থাকছে পৃথক উদ্বোধনী অনুষ্ঠান।

মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় পর্দা উঠল বিশ্বকাপ ফুটবল ২০২৬। বাংলাদেশ সময় রাত ১টা মেক্সিকো–দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের মাঠের লড়াই। তার আগে ম্যাচের ভেন্যু মেক্সিকো সিটির বিখ্যাত আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান।

২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে সাজানো হয়েছে তারকাবহুল আয়োজন। মেক্সিকোর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হচ্ছে বিশ্বসংগীতের দুই জনপ্রিয় তারকা শাকিরা ও বার্না বয়। তারা পরিবেশন করেন বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’। এছাড়া ছিল আন্দ্রেয়া বোচেলি, ডেভিড গেটা, মেগান থি স্ট্যালিয়ন ও ইজেএ মিলে বিশ্বকাপের আরেকটি অফিসিয়াল সংগীত ‘ডিএনএ’–এর বিশেষ পরিবেশনা উপস্থাপন।

মেক্সিকোর সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরতে অংশ নিয়েছে দেশটির বেশ কয়েকজন খ্যাতিমান শিল্পী। মঞ্চে থাকবেন জনপ্রিয় রক ব্যান্ড মানা, পপ গায়িকা বেলিন্ডা, লোকসংগীতশিল্পী লিলা ডাউনস এবং ঐতিহ্যবাহী কুম্বিয়া ব্যান্ড লোস অ্যাঞ্জেলেস আজুলিস। কিংবদন্তি মারিয়াচি শিল্পী আলেহান্দ্রো ফার্নান্দেজ পরিবেশন করেন মেক্সিকোর জাতীয় সংগীত।

লাতিন সংগীতের আবহ আরো জমিয়ে তুলেছেন ভেনেজুয়েলার ড্যানি ওশেন এবং কলম্বিয়ার দুই তারকা জে বালভিন ও রায়ান কাস্ত্রো। তাদের রেগেটন পারফরম্যান্সে গ্যালারিতে বেড়েছে উন্মাদনা। তবে আয়োজন শুধু মেক্সিকোতেই সীমাবদ্ধ থাকছে না। সহ-আয়োজক কানাডা ও যুক্তরাষ্ট্রেও থাকছে পৃথক উদ্বোধনী অনুষ্ঠান।

আরও