সাফ চ্যাম্পিয়নশিপ শুরু আজ, প্রথম ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান

আজ দুপুর সাড়ে ৩টায় মাঠে গড়াবে গ্রুপ ‘বি’-এর ভারত-পাকিস্তানের মধ্যকার প্রথম ম্যাচ। আর রাত ৮টায় গ্রুপ ‘এ’-এর ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও ভুটান।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার পর্দা উঠছে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসরের। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আর এদিন রাতে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান।

এবারের আসরে অংশ নিচ্ছে ছয়টি দল। নেপাল এবার অনুপস্থিত। প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলংকা ও ভুটান। ‘এ’ গ্রুপে খেলছে বাংলাদেশ, ভুটান ও শ্রীলংকা এবং ‘বি’ গ্রুপে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ।

আজ দুপুর সাড়ে ৩টায় মাঠে গড়াবে গ্রুপ ‘বি’-এর ভারত-পাকিস্তানের মধ্যকার প্রথম ম্যাচ। আর রাত ৮টায় গ্রুপ ‘এ’-এর ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও ভুটান। আগামী ৪ নভেম্বর দুপুর সাড়ে ৩টায় গ্রুপ ‘বি’-এর ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে পাকিস্তান। একই দিন রাত ৮টায় গ্রুপ ‘এ’-এর ম্যাচে শ্রীলংকার বিপক্ষে নামবে ভুটান। আর গ্রুপ পর্বের খেলার শেষ দিন আগামী ১১ নভেম্বর দুপুর সাড়ে ৩টায় গ্রুপ ‘বি’-এর ম্যাচে মুখোমুখি হবে ভারত ও মালদ্বীপ। ওইদিন রাত ৮টায় গ্রুপ ‘এ’-এর ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলংকা।

গ্রুপ পর্ব শেষে প্রথম সেমিফাইনাল মাঠে গড়াবে আগামী ১৪ নভেম্বর দুপুর সাড়ে ৩টায়। একইদিন রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে আসরের দ্বিতীয় সেমিফাইনাল। এ পর্বের দুই বিজয়ীকে নিয়ে আগামী ১৭ নভেম্বর রাত ৮টায় অনুষ্ঠিত হবে ফাইনাল।

সাফের এর আগের ১৪ আসরের মধ্যে ৯ বার শিরোপা জিতেছে ভারত। বাংলাদেশ ২০০৩ সালে প্রথমবারের মতো সাফ শিরোপা জয় করে। সেবার ঢাকায় বসেছিল সাফ আসর। মালদ্বীপ সাফ শিরোপা জয় করে ২০০৮ ও ২০১৮ সালে। আফগানিস্তান ২০১৩ সালে প্রথমবারের মতো সাফ শিরোপা জয় করে।

আরও