রিয়াল ও এমবাপ্পেকে ঘিরে জোরালো গুঞ্জন

প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ক্লাবে খেললেও রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্নের কথা কখনই লুকাননি কিলিয়ান এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ড সম্প্রতি আত্মজীবনীমূলক বই প্রকাশ করেছেন, যাতে তিনি শৈশব থেকেই রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে তোলার স্বপ্নের কথা বলেছেন। এ নিয়ে এখন ইউরোপের ফুটবল অঙ্গন সরগরম। তবে কি রিয়াল মাদ্রিদের পথেই এমবাপ্পে?

প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ক্লাবে খেললেও রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্নের কথা কখনই লুকাননি কিলিয়ান এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ড সম্প্রতি আত্মজীবনীমূলক বই প্রকাশ করেছেন, যাতে তিনি শৈশব থেকেই রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে তোলার স্বপ্নের কথা বলেছেন। নিয়ে এখন ইউরোপের ফুটবল অঙ্গন সরগরম। তবে কি রিয়াল মাদ্রিদের পথেই এমবাপ্পে?

লিগ ম্যাচে গতকাল রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রিয়াল কোচ কার্লো অ্যানচেলত্তির সামনেও প্রথমেই এল এমবাপ্পেকে নিয়ে প্রশ্ন। তিনিও কূটনৈতিক উত্তর দিলেন। ইতালিয়ান কোচের কথায়, শিশুরা স্বপ্নের পিছু ছুটবেই, যেভাবে আমি সিরি- লিগে খেলার স্বপ্ন দেখেছি এবং তা অর্জনও করেছি।

২০১৭ সাল থেকেই এমবাপ্পেকে কেনার টার্গেট ছিল রিয়াল মাদ্রিদের। যদিও পরিবারের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে তখন তিনি পিএসজিতে নাম লেখান। তবে এমবাপ্পে রিয়ালের স্বপ্নের মৃত্যু হয়নি। এমনকি গত গ্রীষ্মে এমবাপ্পেকে পেতে ২০০ মিলিয়ন ইউরো ফির প্রস্তাবও তৈরি রেখেছিল, যা পিএসজি ফিরিয়ে দেয়। এদিকে চুক্তি নবায়নের কাগজেও সই করছেন না এমবাপ্পে। এতে পরিস্থিতি দাঁড়িয়েছে এমনআগামী ৩০ জুন চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে বলে জুলাইয়ে তাকে বিনা পয়সায় কিনতে পারবে রিয়াল!

সম্প্রতি ফরাসি জায়ান্টরা লিওনেল মেসিকে সই করানোর পর পার্ক দেস প্রিন্সেসে এমবাপ্পের সময় ফুরল বলে মনে করেন অনেকে। মার্কা

আরও