সাভিনিয়োকে বিক্রি করে অ্যালানকে নিচ্ছে ম্যানসিটি

এক উইঙ্গারের জায়গায় আসছেন আরেক উইঙ্গার এবং তিনিও ব্রাজিলিয়ান! এছাড়া, দুজনই ২২ বছর বয়সী। তার জন্য পালমিরাসকে ৩২ মিলিয়ন ফি দেয়ার পাশাপাশি ২২ লাখ পাউন্ড ‘অ্যাডস-অন’ হিসেবে দেবে সিটি। শিগগিরই ইতিহাদে তার মেডিকেল সম্পন্ন হবে।

সাড়ে সাত কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে ব্রাজিলের খেলোয়াড় সাভিনিয়োকে একই লিগের দল টটেনহ্যাম হটস্পারের কাছে বিক্রি করে দিল ম্যানচেস্টার সিটি। এরই মধ্যে নতুন ঠিকানায় যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান উইঙ্গার। তাকে ছেড়ে আরেক ব্রাজিলিয়ানকে দলভুক্ত করছে ম্যানসিটি। তিন কোটি ৪২ লাখ পাউন্ডে ব্রাজিলের পালমিরাস থেকে অ্যালান ইলিয়াসকে নিচ্ছে সিটিজেনরা।

২২ বছর বয়সী সাভিনিয়োর সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির কথা আজ মঙ্গলবার জানিয়েছে টটেনহ্যাম। বিবিসির খবর, চুক্তি অনুযায়ী বিভিন্ন বোনাস বাবদ ভবিষ্যতে আরো এক কোটি পাউন্ড খরচ হতে পারে টটেনহ্যামের।

সাভিনিয়োকে গত গ্রীষ্মেই পেতে আগ্রহী ছিল টটেনহ্যাম, কিন্তু তখন তিনি সিটিতেই থেকে যাওয়ার ইচ্ছা পোষণ করেন। গত মৌসুমে স্প্যানিশ কোচ পেপ গার্দিওলার অধীনে মাত্র সাতটি লিগ ম্যাচে শুরুর একাদশে খেলার সুযোগ পান তিনি। সিটিতে এখন নতুন কোচ এলেও তিনি আর থাকতে চাননি। সাভিনিয়ো নিলেন নতুন চ্যালেঞ্জ।

অ্যালান ইলিয়াস

২০২৪ সালে সিটিতে যোগ দিয়ে দলটির হয়ে মোট ৮৪টি ম্যাচ খেলে সাতটি গোল ও ১৬টি অ্যাসিস্ট করেন সাভিনিয়ো। নতুন ক্লাবে যোগ দিয়ে তিনি বলেন, ‘(প্রক্রিয়াটা শেষ হতে) বেশ সময় লেগে গেল, তবে এখানে এসে আমি খুব খুশি। দারুণ একটি ক্লাবে বিশ্বের সেরা কোচদের একজনের (রবের্তো দে জের্বি) সঙ্গে কাজ করতে পারা চমৎকার একটা সুযোগ। এখানকার প্রধান কোচের সঙ্গে কথা বলা মাত্রই আমি বুঝে যাই যে, এখানে আমার আসতে হবে। আমার সেরা পর্যায়ে পৌঁছাতে তিনি সাহায্য করতে চান, এবং আমার বিশ্বাস, আমরা একত্রে সেটা করতে পারব, একটা দল হিসেবে।’

এক উইঙ্গারের জায়গায় আসছেন আরেক উইঙ্গার এবং তিনিও ব্রাজিলিয়ান! এছাড়া, দুজনই ২২ বছর বয়সী। তার জন্য পালমিরাসকে ৩২ মিলিয়ন ফি দেয়ার পাশাপাশি ২২ লাখ পাউন্ড ‘অ্যাডস-অন’ হিসেবে দেবে সিটি। শিগগিরই ইতিহাদে তার মেডিকেল সম্পন্ন হবে।

গত মৌসুমে আর্সেনালের কাছে শিরোপা হারিয়েছে ম্যানসিটি। নতুন কোচ এনজো মারেসকার অধীনে শিরোপা পুনরুদ্ধারে মরিয়া দলটি স্কোয়াডের শক্তি বাড়াচ্ছে।

আরও