ইউএস ওপেন শুরু আজ

এককে চ্যাম্পিয়ন পাবেন ৬৭ কোটি টাকা

টেনিসে বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন শুরু আজ। এবার খেলোয়াড়রা পাবেন রেকর্ড প্রাইজমানি। সব মিলিয়ে প্রাইজমানি ১০ কোটি ৮০ লাখ ডলার (প্রায় ১ হাজার ৩২১ কোটি টাকা)।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার পুরুষ ও নারী দুই বিভাগেই এককে বিজয়ীরা পাবেন ৫৫ লাখ ডলার (প্রায় ৬৭ কোটি টাকা)।

গত বছর প্রাইজমানি ছিল ৯ কোটি ডলার। এবার তা ২০ শতাংশ বাড়ানো হয়েছে এবং ২০২৪ সালের চেয়ে বেড়েছে ৪৪ শতাংশ। প্রতি বছরই প্রাইজমানি বাড়ানোর ধারাবাহিকতা ধরে রেখেছেন নিউইয়র্কের এ টেনিস প্রতিযোগিতার আয়োজকরা।

গত বছর ইউএস ওপেন জিতে স্পেনের কার্লোস আলকারাজ় ও বেলারুশের আরিনা সাবালেঙ্কা যে প্রাইজমানি পেয়েছেন, এবার তার চেয়ে ১০ শতাংশ বেশি অর্থ পাবেন চ্যাম্পিয়ন দুই খেলোয়াড়। এবার প্রথম রাউন্ডে উঠলেই ১ লাখ ৪০ হাজার ডলার প্রাইজমানি নিশ্চিত হবে, যা গতবারের চেয়ে ২৭ শতাংশ বেশি (৩০ হাজার ডলার)। মানে একজন খেলোয়াড় প্রথম রাউন্ডে হারলেও ১ কোটি ৭১ লাখ টাকা নিয়ে ঘরে ফিরবেন!

আয়োজকরা জানিয়েছেন, এ বছর থেকে ‘প্লেয়ার সাপোর্ট প্রোগ্রাম’ চালু করা হয়েছে। এজন্য ২০ লাখ ডলারের তহবিল গড়া হয়েছে, যা রÅvংকিংয়ের নিচের দিকে থাকা পুরুষ ও নারী খেলোয়াড়দের জন্য খরচ করা হবে।

দীর্ঘদিন ধরেই প্রাইজমানি ও ভাতা বাড়ানোর জন্য গ্র্যান্ড স্লাম আয়োজকদের চাপ দিচ্ছিলেন টেনিস খেলোয়াড়রা। অবশেষে সেই সংকটের কিছুটা সমাধান মিলেছে। ‘গ্র্যান্ড স্লাম প্লেয়ার কাউন্সিল’-এর সঙ্গে পরামর্শ করে প্রাইজমানি ঠিক করা হয়েছে।

এছাড়া চারটি গ্র্যান্ড স্লাম সম্মিলিতভাবে গ্র্যান্ড স্লাম প্লেয়ার্স কাউন্সিল গঠনের ঘোষণা দিয়েছে। এটাও খেলোয়াড়দের দাবির পরিপ্রেক্ষিতে গঠন করা হচ্ছে। প্রাইজমানি বৃদ্ধিসহ বেশকিছু ইস্যুতে উইম্বলডন ও ফ্রেঞ্চ ওপেনে প্রতিবাদস্বরূপ সংবাদ সম্মেলনে কথা বলা ১৫ মিনিটে সীমিত করেছিলেন বেশ কিছু তারকা খেলোয়াড়। তাদের মূল দাবি ছিল, গ্র্যান্ড স্লামের মূল আয়ের ১৬ ভাগ খেলোয়াড়দের মধ্যে বণ্টন করা এবং এটি ২০২৩ সালের মধ্যে ২২ ভাগে উন্নীত করা। ধারণা করা হচ্ছে, সবার আগে খেলোয়াড়দের এ দাবি পূরণ করবে ইউএস ওপেন। যদিও ইউএস ওপেন কর্তৃপক্ষ এখনো ২০২৫ আসরের আর্থিক হিসাব প্রকাশ করেনি।

এবারের আসরে খেলা হচ্ছে না ছেলেদের এককে বিশ্বের ১ নম্বর খেলোয়াড় ইতালির ইয়ান্নিক সিনারের। হাঁটুর চোটে ছিটকে গেছেন তিনি। গত উইম্বলডনে শিরোপা জয়ের পর আর কোনো ম্যাচ খেলা হয়নি তার।

আরও