অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) আগামী আসরে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমান। বিগ ব্যাশে ১৬তম আসরে খেলার জন্য ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন মুস্তাফিজ।
সোমবার (২৬ অক্টোবর) ঘরোয়া ‘ডি-থ্রি’ টুর্নামেন্টের নিলাম চলাকালে সংবাদমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি জানান, বিবিএলের আগামী আসরে খেলার জন্য এনওসি চেয়েছেন মুস্তাফিজ ও লেগ স্পিনার রিশাদ হোসেন।
অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের দুই ক্রিকেটারের অংশগ্রহণের অনুমতি দেয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন তামিম।
বিগ ব্যাশের গত আসরে হোবার্ট হারিকেনসের হয়ে খেলেছিলেন রিশাদ। আগামী আসরেও রিশাদ হোবার্টেই থাকছেন।
গত মৌসুমে হোবার্টের হয় বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন রিশাদ। ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়েছিলেন তিনি। মৌসুম শেষে হোবার্টের ‘প্লেয়ার অব দ্য ইয়ার’-এর স্বীকৃতি পেয়েছিলেন রিশাদ।
আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হবে বিগ ব্যাশের নতুন মৌসুম।