লা লিগায় রিয়ালের সহজ জয়, প্রিমিয়ার লিগে শীর্ষে উঠল আর্সেনাল

বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাল রিয়াল। ১১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা, সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ দুইয়ে ও রিয়াল ২৭ পয়েন্ট নিয়ে তিনে।

লা লিগায় গত সপ্তাহে এল ক্ল্যাসিকো জিতে উদ্দীপ্ত রিয়াল মাদ্রিদ রোববার রাতে হারাল রেসিং সান্তান্দারকে। ৩-০ গোলের সহজ জয়ে শিরোপার রেসে টিকে থাকল হোসে মরিনহোর দল।

সান্তান্দারের মাঠে আধিপত্য করেছে রিয়াল মাদ্রিদ। গোল করেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে, ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম ও আইভরিয়ান উইঙ্গার ইয়ান দিওমান্দে। ১১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন এমবাপ্পে। ২১ মিনিটে আরদা গুলারের পাস থেকে দলের দ্বিতীয় গোল করেন বেলিংহ্যাম। ৩৬ মিনিটে রিয়ালের হয়ে তৃতীয় গোল করেন দিওমান্দে।

সান্তান্দার চলতি মৌসুমে এই প্রথম ঘরের মাঠে হারল, যারা ১৪ মৌসুম পর লা লিগায় ফিরেছে।

এই জয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাল রিয়াল। ১১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা, সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ দুইয়ে ও রিয়াল ২৭ পয়েন্ট নিয়ে তিনে।

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার লিভারপুলের মাঠে ১-০ গোলের জয় তুলে নিয়েছে আর্সেনাল। এই জয়ে তারা ম্যানসিটিকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যায়। ৯ ম্যাচ থেকে গানারদের সংগ্রহ ২৪ পয়েন্ট, আর সিটি ২১ পয়েন্ট নিয়ে দুইয়ে। শনিবার ব্রাইটনের কাছে হেরে বসেছে ম্যানসিটি।

আরও