বিশ্বকাপ ফাইনালে স্পেনের হয়ে জয়সূচক গোল করা ফেরান তোরেস বিশ্বাসই করতে পারছেন না, তারা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন। ম্যাচ শেষ তিনি সাংবাদিকদের জানান, অনুভূতিটা তিনি এখনও পুরোপুরি উপলব্ধি করতে পারছেন না।
তোরেস বলেন, সত্যি বলতে, আমি অত কিছু ভাবিনি। আমি শুধু দেখলাম বল আমার দিকে আসছে, আর আমি স্পেনের সমস্ত মানুষের শক্তি বুক নিয়ে একজোড় শট মারলাম।