বড় পরীক্ষার জন্য তৈরি নরওয়ে

শনিবার রাতে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নরওয়ে।

এ ম্যাচ সামনে রেখে নরওয়ে অধিনায়ক মার্টিন ওডেগার্ড বলেছেন, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য পুরোপুরি তৈরি ‘আন্ডারডগ’ নরওয়ে। আর্সেনাল অধিনায়ক বলেন, ‘অবশ্যই তাদের সামর্থ্য সম্পর্কে আমরা জানি। আমি তাদের চিনি। তারা খেলাটা বোঝে, বিশ্বমানের সব খেলোয়াড় এবং এ মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা দল। কাজেই এটা আমাদের জন্য বড় একটি পরীক্ষাই হতে যাচ্ছে। কিন্তু আমি মনে করি, ব্রাজিল তেমনই ছিল। আমরা ছিলাম আন্ডারডগ। ফুটবলে যেকোনো কিছু ঘটতে পারে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব এবং এরপর দেখি কী ঘটে। এটা সত্য যে আমাদের অনেকেই ইংল্যান্ডে খেলায় তাদের সবাইকে আমরা ভালো করে জানি। আমরা লিগে তাদের অনেকের সঙ্গে খেললেও এবার কিন্তু খেলতে হবে গোটা দলের সঙ্গে। এজন্য আমাদের তৈরি হতে হবে। প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা সম্পর্কে আমাদের বিশ্লেষণ করতে হবে। এরপর নিজেদের ওপর আমাদের বিশ্বাস রাখতে হবে।’ ইএসপিএন

আরও