দুয়োধ্বনিকে পাত্তা দিচ্ছেন না স্লট, ট্রেন্টকে রাখবেন শেষ দুই ম্যাচে

গতরাতে ২০ বছরের ঠিকানা অ্যানফিল্ডে ভয়ংকর অভিজ্ঞতাই হল ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের। ৬৬ মিনিটে তিনি মাঠে নামতেই বদলে গেল পুরো দৃশ্যপট—আবহ, মনোযোগ, এমনকি কপ স্ট্যান্ডের সঙ্গে শৈশবে লিভারপুল ভক্ত ও পরবর্তীতে তাদের তারকা ট্রেন্টের সম্পর্কও।

লিভারপুল কোচ আর্নে স্লট জানিয়েছেন, মৌসুম শেষে ফ্রি ট্রান্সফারে ক্লাব ছেড়ে যাওয়ার ঘোষণা দেয়া রাইট ব্যাক ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড শেষ দুই ম্যাচেও দলে থাকবেন। অ্যানফিল্ডে আর্সেনালের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার সময়, বল ছোঁয়া থেকে শুরু করে ম্যাচ শেষে বেরিয়ে যাওয়া পর্যন্ত দর্শকদের ব্যাপক দুয়োধ্বনির শিকার হন ২৬ বছর বয়সী এই ডিফেন্ডার।

তবুও স্লট মনে করেন, ম্যাচ জয়ের সম্ভাবনা বাড়াতে ট্রেন্টই সেরা বিকল্প। তিনি বলেন, ‘আমি এখানে এসেছি ম্যাচ জিততে। যদি মনে করি ট্রেন্ট থাকলে আমরা জয়ের কাছাকাছি যাব, তাহলে অবশ্যই তাকে খেলাব। সে আজও অসাধারণ কিছু ক্রস দিয়েছে, যেগুলো থেকে আমরা জিততেও পারতাম।

আর্সেনালের বিপক্ষে ম্যাচে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত মিকেল মেরিনোর গোলে ড্র করে লিভারপুল। সেই গোলটি আসে ট্রেন্ট মাঠে নামার কয়েক সেকেন্ড পরেই। তবে স্লট এটিকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলেই দেখছেন।

গতরাতে ২০ বছরের ঠিকানা অ্যানফিল্ডে ভয়ংকর অভিজ্ঞতাই হল ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের। ৬৬ মিনিটে তিনি মাঠে নামতেই বদলে গেল পুরো দৃশ্যপট—আবহ, মনোযোগ, এমনকি কপ স্ট্যান্ডের সঙ্গে শৈশবে লিভারপুল ভক্ত ও পরবর্তীতে তাদের তারকা ট্রেন্টের সম্পর্কও।

কনর ব্র্যাডলির বদলি হিসেবে নামার সময় থেকেই ট্রেন্টের দিকে শুরু হয় দুয়োধ্বনি। ট্রেন্টের কাছে বল গেলেই তা চলতে থাকে। ম্যাচ শেষে কপ স্ট্যান্ডের প্রতি তিনি হাততালি দিলে আবারো ওঠে ঝড়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সতীর্থ সবোস্লাই ও গাকপো।

আরও