এশিয়ান গেমস

মেয়েদের ক্রিকেটে স্বর্ণ জিতল ভারত

কোরোগি স্পোর্টস পার্কে ভারতের মেয়েরা আগে ব্যাট করে তুলেছে ৩ উইকেটে ২১৬ রান। স্মৃতি মান্ধানা ৪৫ বলে ৭৯, রিচা ঘোষ ২২ বলে ৪৯ ও শেফালি ভার্মা ২৯ বলে ৪৮ রান করেন। এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটে এটাই দলীয় সর্বোচ্চ সংগ্রহ।

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বর্ণ পদক জিতেছে ভারত। আজ ফাইনালে তারা শ্রীলংকাকে হারিয়ে দেয়।

কোরোগি স্পোর্টস পার্কে ভারতের মেয়েরা আগে ব্যাট করে তুলেছে ৩ উইকেটে ২১৬ রান। স্মৃতি মান্ধানা ৪৫ বলে ৭৯, রিচা ঘোষ ২২ বলে ৪৯ ও শেফালি ভার্মা ২৯ বলে ৪৮ রান করেন। এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটে এটাই দলীয় সর্বোচ্চ সংগ্রহ।

শ্রীলংকার মেয়েরা টি-টোয়েন্টি কখনো ১৭৭ রানের বেশি তাড়া করে জিততে পারেনি। আজও পারেনি। সেমিতে পাকিস্তানকে দাপটে হারালেও চামারি আতাপাত্তুর দল আজ মাত্র ৬৯ রান তুলে অলআউট। অধিনায়ক চামারি সর্বোচ্চ ২৯ রান করেন ২১ বলের মোকাবেলায়। ভারতের দীপ্তি শর্মা ৪ ওভারে ৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন।

সম্প্রতি দুবাইতে এশিয়া কাপ ফাইনালে শ্রীলংকাকে হারায় ভারত। এবার এশিয়ান গেমসের ক্রিকেটেও হাসলেন হারমানপ্রিত কাউররা।

এর আগে ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশ হেরে যায় পাকিস্তানের কাছে। এই প্রথম এশিয়ান গেমস ক্রিকেট থেকে খালি হাতে ফিরছে তারা। আজ আগে ব্যাট করে ৮ উইকেটে ১৪৫ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে নিগার সুলতানার দল ৭ উইকেটে ১১৪ রান তুলতে সমর্থ হয়।

সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৮১ রানে অলআউট হওয়া বাংলাদেশ আরেকবার ব্যাটিং ব্যর্থতায় হারল।

আরও