কোপা আমেরিকা ফাইনাল

চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে কলম্বিয়া

লাতিন শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি যুগ্মভাবে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও একবারের সাবেক চ্যাম্পিয়ন কলম্বিয়া।

লাতিন শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি যুগ্মভাবে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা একবারের সাবেক চ্যাম্পিয়ন কলম্বিয়া। ফ্লোরিডার মিয়ামি গার্ডেনসের হার্ড রক স্টেডিয়ামে সোমবার ভোর ৬টায় শুরু হবে কোপার শিরোপা নির্ধারণী ম্যাচ।

সেমিফাইনালে কানাডাকে - গোলে হারিয়েছে আর্জেন্টিনা। আরেক সেমিফাইনালে উরুগুয়েকে - গোলে হারায় কলম্বিয়া, যারা নিজেদের ইতিহাসে রেকর্ড ২৮ ম্যাচে অপরাজিত। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা উজ্জীবিত কলম্বিয়ার ফাইনাল দুর্দান্ত লড়াইয়ের আভাসই দিচ্ছে।

১৯৪৫ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত ৪২টি আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা কলম্বিয়া। প্রথম ম্যাচেই আলবিসেলেস্তেরা পায় - গোলের বিশাল জয়। এরপর - - গোলের আরো দুটি বড় জয় পায় তারা। সবগুলো ম্যাচই ছিল কোপা আমেরিকায়।

১৯৯৩ সালের সেপ্টেম্বর বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কলম্বিয়ার কাছে - গোলে বিধ্বস্ত হয় আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে এটিই ছিল ঘরের মাঠে আর্জেন্টিনার প্রথম হার। যদিও কোপায় এখন পর্যন্ত ১৫ বারের মুখোমুখিতে আর্জেন্টিনা হেরেছে মাত্র তিনটিতে, জয় ১০টি। এছাড়া বিশ্বকাপের বাছাইপর্ব মূল পর্ব মিলিয়ে ১৮ বারের লড়াইয়ে আর্জেন্টিনার জয় ১১টি হার তিনটি। ড্র চারটি।

দুই দলের সর্বশেষ দেখা হয় ২০২২ সালের ফেব্রুয়ারি। বিশ্বকাপ বাছাইপর্বের সেই ম্যাচে - গোলে জিতেছিল লিওনেল মেসির দল। ওই বছর ডিসেম্বরে কাতার আসরের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর শিরোপা উৎসবও করেছিল আলবিসেলেস্তেরা। কোপা-বিশ্বকাপ ডাবল মুকুট জিতে আত্মবিশ্বাসী মেসি, আলভারেজরা কালও যে ভীষণ আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামবেন, সেটি বলাই বাহুল্য।

তবে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখার লড়াইয়ে নামার আগে শিরোপা নির্ধারণী ম্যাচটি নিয়ে তেমন কোনো চাপই নিচ্ছেন না মেসি। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক বললেন, ‘আমি শান্ত আছি। বরাবরের মতো (ফাইনালের) দিনটির অপেক্ষায় আছি। আমরা যা কিছু পার করেছি এবং যা কিছুর মধ্য দিয়ে গিয়েছি, এর কারণে আমি আগের চেয়ে অনেক শান্ত আছি। আমি বিষয়গুলো আরো বেশি উপভোগ করার চেষ্টা করছি এবং প্রতিটি মুহূর্তে আনন্দে বাঁচার চেষ্টা করছি, তাড়াহুড়ো একদমই করছি না। কেবল নির্দিষ্ট মুহূর্তটি উপভোগ করছি এবং যখন খেলার সময় হবে তখন আমরা ম্যাচটি কেমন হতে চলেছে সেদিকে মনোনিবেশ করব।

প্রতিপক্ষ কলম্বিয়া আছে দুর্দান্ত ছন্দে। নিজেদের ইতিহাসে টানা ২৮ ম্যাচ জয়ের রেকর্ড গড়ে ২৩ বছর পর উঠেছে ফাইনালে। ফাইনালের আগে তাই কলম্বিয়ার প্রশংসা করেছেন মেসি। হামেশ রদ্রিগেস, লুইস ডিয়াজদের নিয়ে গড়া দলটিকে কঠিন প্রতিপক্ষ মনে করছেন তিনি।

আটবারের ব্যালন ডিঅরজয়ী সুপারস্টার বলেন, ‘আমরা উরুগুয়ে-কলম্বিয়া ম্যাচ দেখেছি। আমরা জানতাম, দুই দলই কঠিন প্রতিপক্ষ হবে। কিছু কারণে কলম্বিয়া দীর্ঘদিন ধরে হারেনি, তাদের ভালো খেলোয়াড় আছে, খুব তীব্রতা নিয়ে খেলে, তাদের গতিশীল কিছু ফুটবলার আছে।

কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী ্যাচে নিজেদের ফেভারিট মানছেন না মেসি, এমনকি কলম্বিয়াকেও না। তার চোখে কেউই ফেভারিট নয়। আর্জেন্টিনার দলনায়ক বলেন, ‘এটা ফাইনাল। ফাইনাল সব সময়ই ভিন্ন হয়। পুরো আসরের মতোই আমরা ভালো অবস্থায় আছি।

আর্জেন্টিনার স্বপ্ন যেমন মেসিকে ঘিরে, তেমনি এবার কলম্বিয়ার স্বপ্ন জাগিয়ে তুলেছেন হামেশ রদ্রিগেজ। ২৩ বছর পর ফাইনালে ওঠা হামেশ এবার শিরোপা নিয়ে বাড়ি ফিরতে চান। তিনি বলেন, ‘আমি চ্যাম্পিয়ন হতে চাই। জানি, তারা অত্যন্ত জটিল একটি দল, ফাইনালে খেলার অভিজ্ঞতাও তাদের আছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটার অভাব আমাদের তা হলো ফাইনাল ম্যাচটা খেলা এবং সেটি জেতা। আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের ১৩ বছর পর বড় কোনো আসরের ফাইনালে উঠলেন রদ্রিগেজ। তাই আবেগাপ্লুত হয়ে পড়লেন খানিকটা। শুক্রবার ৩৩ বছরে পা দেয়া রদ্রিগেজ বললেন, ‘আমি প্রায় ১৩ বছর হলো খেলছি, এটা (ফাইনাল) খুব করে চাইছিলাম। আমরা অনেক খুশি।

হামেশ রদ্রিগেজকে নিয়ে কথা বলতে গিয়ে চোখের জল আটকাতে পারলেন না লিভারপুল তারকা লুইস ডিয়াজ। তার কথায়, ‘আমি যখনই জাতীয় দলে এসেছি তখনই তাকে বলেছি যে সে- আমার শৈশবের হিরো, আদর্শ। তার খেলা দেখেই আমি বড় হয়েছি।

আরও