অনবদ্য ফর্মে শাই হোপ

অনবদ্য ফর্মে রয়েছেন হোপ। গুয়াহাটিতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৯৪ বলে ১০৪ রান করে দলকে চারশোর্ধ্ব সংগ্রহ এনে দিতে ভূমিকা রাখেন তিনি।

রাঁচিতে শুক্রবার রাতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতের ছুড়ে দেয়া ২৫০ রানের টার্গেট তাড়া করে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের এ জয়ের নায়ক অধিনায়ক শাই হোপ। ওপেনিংয়ে নেমে ৪৫ বলে ১০২ রানে অপরাজিত থেকে তিনি দলকে জেতান। ৬ বাউন্ডারি ও ৯ ছক্কা মারেন হোপ। এছাড়া শেরফান রাদারফোর্ড ৩৭ বলে ৮৪, রোমারিও শেফার্ড ১৩ বলে ৩৪ ও রভম্যান পাওয়েল ১৩ বলে ২৪ রান করেন। চতুর্থ উইকেট জুটিতে ৫৪ বলে ১২০ রান করে ম্যাচটা বের করে আনেন হোপ ও রাদারফোর্ড। এরপর শেফার্ডকে নিয়ে ২৬ বলে ৭৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন হোপ।

অনবদ্য ফর্মে রয়েছেন হোপ। গুয়াহাটিতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৯৪ বলে ১০৪ রান করে দলকে চারশোর্ধ্ব সংগ্রহ এনে দিতে ভূমিকা রাখেন তিনি। এ ম্যাচে আমির জাঙ্গু ৭৭ বলে ১১৪ ও জন ক্যাম্পবেল ৬৮ বলে ১০১ রান করেন। পরে শুবমান গিলের ডাবল সেঞ্চুরিতে ম্যাচে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। নিউ চণ্ডীগড়ে পরের ম্যাচে হোপ ১৪৩ বলে ১৬২ রান করে জিতিয়েছেন ক্যারিবীয়দের। সেই ফর্ম ধরে রাখেন টি-টোয়েন্টিতেও। লখনৌতে ৩৭ বলে ৫২ রানের পর রাঁচিতে করেছেন সেঞ্চুরি। সর্বশেষ চার ম্যাচে তার ব্যাট থেকে এসেছে তিন সেঞ্চুরি ও এক ফিফটি। ক্রিকইনফো

আরও