আফগানিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে গ্রেনেড বিস্ফোরণ, আহত ৪

আফগানিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে মাঠে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার কাবুল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঘরোয়া লিগের ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) এক কর্মকর্তার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণে চারজন আহত হয়েছেন। আহত চার দর্শককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এসিবির প্রধান নির্বাহী নাসিব খান বিবৃতির মাধ্যমে জানিয়েছেন, স্পাগিজা ক্রিকেট লিগে দুই দলের ম্যাচ চলছিল। এসময় একটি বিস্ফোরণ হয়। এতে চারজন দর্শক আহত হয়েছেন।

তবে দুই দলের খেলোয়াড় এবং স্টাফরা সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছেন এসিবি কর্মকর্তা।

কাবুল কমান্ডারের মুখপাত্র খালিদ জাদরান রয়টার্সকে বলেছেন, এটা গ্রেনেড বিস্ফোরণ ছিল। বিস্ফোরণের পর খেলা কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। সবকিছু শান্ত হওয়ার পর ম্যাচটি আবার শুরু হয়।

জাতীয় দলের খেলা আফগানিস্তানে না হলেও ঘরোয়া লিগের প্রতিযোগিতা হয় সেখানে। স্পাগিজা ক্রিকেট লিগ কাবুলে অনুষ্ঠিত হয়ে থাকে। যে ম্যাচে গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেটি ছিল টুর্নামেন্টের ২২তম ম্যাচ (টি২০)।

আরও