সাফের প্রস্তুতি নিতে ব্যাংকক গেলেন ঋতুপর্ণা, আফঈদারা

ভারতের উদ্দেশে রওনা দেয়ার আগে ব্যাংককে ১৫ দিনের ক্যাম্প করবে পিটার বাটলারের দল। সেখানে স্থানীয় দলের বিপক্ষে ১০ ও ১৭ মে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবেন ঋতুপর্ণা চাকমা-আফঈদা খন্দকাররা। আজ দলের সবার সঙ্গে যেতে পারেননি গোলকিপার রুপনা চাকমা ও মিলি আক্তারসহ ৯ জন। তারা এখনো ভিসা পাননি।

পরবর্তী সাফ নারী চ্যাম্পিয়নশিপ হবে ভারতের গোয়ায় আগামী ২৫ মে থেকে ৫ জুন। এ আসরে খেলার প্রস্তুতি নিতে আজ বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংকক গেছে বাংলাদেশ ফুটবল দল। সেখানে প্রস্তুতি শেষে নারী ফুটবল দল চলে যাবে ভারতের গোয়ায়।

সাফে সর্বশেষ দুই আসরে টানা শিরোপা জয় করে বাংলাদেশ। এবার ‘বি’ গ্রুপে লাল-সবুজরা খেলবে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত ও দ্বীপরাষ্ট্র মালদ্বীপের বিপক্ষে। এছাড়া, ‘এ’ গ্রুপে খেলবে শ্রীলংকা, ভুটান ও নেপাল। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে উঠবে।

ভারতের উদ্দেশে রওনা দেয়ার আগে ব্যাংককে ১৫ দিনের ক্যাম্প করবে পিটার বাটলারের দল। সেখানে স্থানীয় দলের বিপক্ষে ১০ ও ১৭ মে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবেন ঋতুপর্ণা চাকমা-আফঈদা খন্দকাররা। আজ দলের সবার সঙ্গে যেতে পারেননি গোলকিপার রুপনা চাকমা ও মিলি আক্তারসহ ৯ জন। তারা এখনো ভিসা পাননি।

ভিসা জটিলতায় ফুটবলার ও কোচিং স্টাফের ৯ জন ব্যাংককে যেতে পারেননি। ভিসা পেলে শুক্রবার তারা ব্যাংক যেতে পারেন বলে জানিয়েছেন জাতীয় নারী দলের ম্যানেজার খালিদ মাহমুদ নওমি।

২৯ মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ মিশন শুরু করবে বাংলাদেশ। দলের হেড কোচ পিটার বাটলার বলেছেন, ‘আমরা এমন পরিস্থিতি চাই না, যেখানে এমন দলের বিপক্ষে খেলব, যারা আমাদের পরীক্ষা নেবে না। আমি মালদ্বীপের বিপক্ষে ও থাইল্যান্ডে দুটি প্রস্তুতি ম্যাচে যত বেশি সম্ভব খেলোয়াড়কে সুযোগ দেয়ার চেষ্টা করব। আমরা ৪৫ মিনিট করে দুটি আলাদা দল নিয়ে খেলব এবং তারপর মালদ্বীপ ম্যাচের জন্য একটি শুরুর একাদশ চূড়ান্ত করব।’

ভারতে আক্রমণাত্মক ফুটবল খেলতে চায় বাংলাদেশ। এ কৌশল নিয়ে পিটার বাটলার বলেছেন, ‘আমি আমার দলকে রক্ষণাত্মক হয়ে বসে থাকতে শেখাই না। আমরা এমন একটি দল, যারা আক্রমণ করে, আমাদের আক্রমণাত্মক খেলোয়াড় আছে। আমি সত্যিই চাই, মেয়েরা মাঠে গিয়ে সৃষ্টিশীলতার সঙ্গে তাদের দক্ষতা মেলে ধরুক।’

২০২২ ও ২০২৪ সালে টানা দুটি ফাইনালে নেপালকে হারিয়ে সাফ শিরোপা জয় করে বাংলাদেশ। আগের আসরের দলে এসেছে বড় পরিবর্তন। কোচের বিরুদ্ধে বিদ্রোহের জেরে দলে জায়গা হারিয়েছেন সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, কৃষ্ণা রানী সরকার, মাসুরা পারভিন, সানজিদা আক্তারসহ আরো কয়েকজন।

আরও