বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার

আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার নাহিদা। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে নাহিদা বাংলাদেশের হয়ে ১১৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৩২টি উইকেট নিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বছরের জন্য বামহাতি স্পিনার নাহিদা আক্তারকে বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক নিযুক্ত করেছে। ২৬ বছর বয়সী এই ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতির স্থলাভিষিক্ত হলেন, যিনি সম্প্রতি এই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার নাহিদা। তিনি এই ফরম্যাটে অন্যতম সেরা স্পিনার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন নিজেকে। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে নাহিদা বাংলাদেশের হয়ে ১১৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৩২টি উইকেট নিয়েছেন। এই ফরম্যাটে আইসিসির পূর্ণাঙ্গ সদস্য দেশগুলোর বোলারদের মধ্যে তার অবস্থান পঞ্চম।

নারী টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ২৪ বছর বয়সী ব্যাটার সোবহানা মোস্তারি, যিনি সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডেতে সেঞ্চুরি করে ইতিহাস গড়েন । ২০১৯ সালে অভিষেকের পর থেকে সোবহানা ৭২টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

আগামী ১২ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় আইসিসি উইমেনস ইমার্জিং নেশনস ট্রফিতে অংশ নেবে বাংলাদেশের মেয়েরা।

আরও