পাকিস্তানকে
২৭৪ রানে অলআউট করার সুফল তুলে নিতে পারছে না বাংলাদেশ। বিনা উইকেটে ১০ রান নিয়ে আজ
রোববার রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিন সকালে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ইনিংস যেন
মৃত্যুপূরী! খুররম শাহজাদ ও মির হামজার আগুণে বোলিংয়ে মুখে দলীয় ২৬ রানের মধ্যে ৬ উইকেট
হারিয়ে বসে বাংলাদেশ।
বিপর্যয়ের
পর দলকে টানছিলেন মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। দুজনের দৃঢ়তায় সর্বনিম্ন রানে অলআউট
হওয়ার লজ্জা এড়াতে সমর্থ হয় সফরকারীরা। এ প্রতিবেদন লেখার সময় ২৬ ওভারে ৬ উইকেটে ৭৫
রান নিয়ে মধ্যাহ্ন ভোজের বিরতিতে যায় বাংলাদেশ। মিরাজ ৩৩ ও লিটন ১৩ রানে অপরাজিত রয়েছেন।
একটি
পর্যায়ে টেস্ট ইতিহাসে সর্বনিম্ন রানের ইনিংস চোখ রাঙাচ্ছিল বাংলাদেশকে। সেই সঙ্গে
ফলো-অনও। যদিও লিটন ও মিরাজের ব্যাটে সেই লজ্জা এড়াতে পেরেছে দল। টেস্টে বাংলাদেশের
সর্বনিম্ন ইনিংস ৪৩ রানের। ২০১৮ সালে অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এত কম রানে
অলআউট হয়েছিল বাংলাদেশ।
আজ
সকালে ভয়ংকর এক স্পেলে ৬ ওভার বোলিং করে ১৪ রান দিয়ে চার উইকেট শিকার করেন খুররম। তিনি
আউট করেন জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসানকে। এছাড়া
মুশফিকুর রহিম ও মুমিনুলকে শিকারে পরিণত করেন আরেক পেসার মির হামজা। তিনি প্রথম স্পেলে
৭ ওভার বল করে ২৪ রান দিয়ে দুই উইকেট নেন।