লর্ডস টেস্ট

ইংল্যান্ড ২০৮ রানে অলআউট, পাকিস্তানের সামনে টার্গেট ৩৮৯

প্রথম ইনিংসে ৭৩ রানে ৪ উইকেট নিয়েছিলেন আব্বাস। ম্যাচে ৯ উইকেট নিয়ে তিনি লর্ডস টেস্টটা স্মরণীয় করে রাখলেন।

লর্ডস টেস্টে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ইংল্যান্ডকে তিনশ রান করতে দেয়নি পাকিস্তান। এরপরও সফরকারীরা পড়েছে ৩৮৯ রানের কঠিন টার্গেটের সামনে। প্রথম ইনিংসে ১১০ রানে অলআউট হওয়ার কারণেই এখন কাজটা কঠিন হয়ে পড়েছে বাবর আজমের দল।

৭ উইকেটে ১৭৭ রান নিয়ে আজ রোববার চতুর্থ দিন ব্যাটিং করতে নামা ইংল্যান্ডকে ২০৮ রানে অলআউট করে দেয় পাকিস্তান। মোহাম্মদ আব্বাস ৫৭ রানে ৫টি, খুররম শাহজাদ ৫৬ রানে ২টি ও মোহাম্মদ আলী ৭০ রানে ২টি উইকেট নেন। ইংল্যান্ডের ডেন লরেন্স ৫৪, হ্যারি ব্রুক ৩৪ ও এমিলিও গে ৩১ রান করেন।

প্রথম ইনিংসে ৭৩ রানে ৪ উইকেট নিয়েছিলেন আব্বাস। ম্যাচে ৯ উইকেট নিয়ে তিনি লর্ডস টেস্টটা স্মরণীয় করে রাখলেন। ইংল্যান্ডের পেস বোলাররাও আগুণ ঝরান লর্ডসের উইকেটে। ওলি রবিনসন ৪টি, জোফরা আর্চার ৩টি ও জস টাং ২টি উইকেট নেন।

লিডস টেস্টে ইনিংস ব্যবধানে জিতে সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। বার্মিংহামে ৯ সেপ্টেম্বর শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।

আরও