লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেয়ার পর গতকাল প্রথম ম্যাচ খেলেছে টিম আর্জেন্টিনা। আর সেই ম্যাচে বলিভিয়াকে ৪-০ গোলে হারিয়েছে। খবর এপি।
প্রথমার্ধে দুটি ও দ্বিতীয়ার্ধে দুটি গোল করে স্বস্তির জয় পায় আর্জেন্টিনা। ম্যাচের ১৯তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন লাওতারো মার্তিনেজ। ২৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নিকোলাস পাজ।
বিরতির পর ৫৪তম মিনিটে ক্রিস্তিয়ান রোমেরো তৃতীয় গোলটি করেন। আর ৮৬তম মিনিটে হোসে ম্যানুয়েল ‘ফ্লাকো’ লোপেজ চতুর্থ গোল করেন।
বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে স্পেনের কাছে হারের পর এ প্রথম মাঠে নামল আর্জেন্টিনা। তাই আলবিসেলেস্তেদের জন্য ম্যাচটি ছিল আত্মবিশ্বাস ফেরানোর মতো একটি পারফরম্যান্স।
৩৯ বছর বয়সী মেসি গত মাসে আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তবে আগামী মঙ্গলবার বুয়েনস আয়ার্সে বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচে শেষবারের মতো আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি পরে মাঠে নামবেন তিনি।
আর্জেন্টিনার হয়ে মেসি ২০৭টি ম্যাচ খেলেছেন। ১২৫ গোল নিয়ে তিনি দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। এর মধ্যে বিশ্বকাপেই করেছেন ২১ গোল।
মেসির অনুপস্থিতিতে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেন ‘কুটি’ নামে পরিচিত ক্রিস্তিয়ান রোমেরো। মেসির চূড়ান্ত বিদায়ের আগে শনিবার আরো একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেদিন তাদের প্রতিপক্ষ বুরকিনা ফাসো।