সিলেট টেস্ট

শেষদিন বাংলাদেশের প্রয়োজন ৩ উইকেট, পাকিস্তানের ১২১ রান

প্রথম ইনিংসে ২৭৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে আসে ৩৯০ রান। পাকিস্তান প্রথম ইনিংসে ২৩২ রানে গুটিয়ে যায়। সব মিলে, পাকিস্তানকে ৪৩৭ রানের বিশাল টার্গেট দিতে সমর্থ হয় বাংলাদেশ। এই রান তাড়া করে জিততে হলে ইতিহাস গড়তে হবে পাকিস্তানকে।

৬ আপডেট
  • ১৯ মে, ২০২৬

    চতুর্থ দিনের খেলা শেষ

    সিলেট টেস্ট জিততে পুরো দুই হাতে নিয়ে ৪৩৭ রান করার চ্যালেঞ্জে সোমবার তৃতীয় দিন ব্যাটিং শুরু করে পাকিস্তান। ওইদিন কোনো রান তুলতে পারেনি তারা। আজ সকাল থেকে শেষ পর্যন্ত মোট ৮৪ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ৩১৬ রান তুলেছে অতিথিরা। বুধবার পঞ্চম ও শেষ দিন জিততে তাদের প্রয়োজন ১২১ রান, বাংলাদেশের প্রয়োজন ৩টি উইকেট।

    মোহাম্মদ রিজওয়ান ১৩৪ বলে ৭৫ ও সাজিদ খান ৯ বলে ৮ রান নিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

  • ১৯ মে, ২০২৬

    ১৩৪ রানের জুটি ভাঙলেন তাইজুল

    সালমান আগা ও মোহাম্মদ রিজওয়ানের ১৩৪ রানের বিশাল জুটি ভাঙলেন তাইজুল ইসলাম। সালমানকে বোল্ড করেন তিনি। আউট হওয়ার আগে ১০২ বলে ৭১ রান করেন সালমান। নিজের পরের ওভারে হাসান আলীকেও ফেরান তাইজুল। দলের সংগ্রহ ছিল ৮৩.২ ওভারে ৭ উইকেটে ৩০৪। পাকিস্তানের জিততে প্রয়োজন ১৩৩ রান, বাংলাদেশের প্রয়োজন ৩ উইকেট।

  • ১৯ মে, ২০২৬

    রিজওয়ানের পর সালমানের ফিফটি

    রিজওয়ানের ফিফটির পর এবার সালমানও ফিফটি তুলে নেন। তিনি ৭৪ বলে ফিফটি পূর্ণ করেছেন। রিজওয়ান ফিফটি করেন ৮৬ বলে।

  • ১৯ মে, ২০২৬

    রিজওয়ান ও সালমানের ১০০ রানের জুটি

    শতরানের জুটি গড়ে বাংলাদেশকে চিন্তা রেখেছেন সালমান আগা ও মোহাম্মদ রিজওয়ান। ১৬২ রানে পঞ্চম উইকেট পতনের পর পাকিস্তানকে টানছেন তারা। দুজন মিলে এখন পর্যন্ত ২৯ ওভার টিকে থেকে বোর্ডে যোগ করেছেন ১০৪ রান। সালমান ৪৯ ও রিজওয়ান ৫৭ রানে ব্যাট করছেন। পাকিস্তানের সংগ্রহ ছিল ৭৩ ওভারে ৫ উইকেটে ২৬৬ রান।

  • ১৯ মে, ২০২৬

    রিজওয়ান ও সালমান টানছেন পাকিস্তানকে

    ১৬২ রানে পঞ্চম উইকেট পতনের পর পাকিস্তানকে টানছেন সালমান আগা ও মোহাম্মদ রিজওয়ান। দুজন মিলে এখন পর্যন্ত ১৯ ওভার টিকে থেকে বোর্ডে যোগ করেছেন ৬৯ রান। সালমান ৩৮ ও রিজওয়ান ৩৩ রানে ব্যাট করছেন। পাকিস্তানের সংগ্রহ ছিল ৬৩ ওভারে ৫ উইকেটে ২৩১ রান।

  • ১৯ মে, ২০২৬

    শেষ হলো দ্বিতীয় সেশন, বাংলাদেশের প্রয়োজন ৫ উইকেট

    চতুর্থ দিনে দ্বিতীয় সেশনে খেলা হয়েছে ২৭ ওভার। এ সময়ের মধ্যে পাকিস্তানের উইকেট পড়েছে ৩টি। এর মধ্যে শান মাসুদ (৭১), বাবর আজম (৪৭)-কে তাইজুল। আর সৌদ শাকিলের (৬) উইকেটটি নাহিদ রানা। এ সেশনে দলীয় সংগ্রহে যুক্ত হয়েছে ৯৯ রান।

    সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনের শেষ দিকে ৪৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ২ ওভার ব্যাট করে কোন রান তুলতে পারেনি পাকিস্তান।

    চতুর্থ দিন দলীয় ২৭ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ওপেনার আব্দুল্লাহ ফজলকে ৬ রানে বিদায় দেন বাংলাদেশ পেসার নাহিদ রানা।

    আরেক ওপেনার আজান আওয়াইসকে সাজঘরের পথ দেখান বাংলাদেশ স্পিনার মেহেদি হাসান মিরাজ। ২টি চারে ২১ রান করেন আজান।

    ৪১ রানে ২ উইকেট পতনের পর বাংলাদেশের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে ৯২ রানের জুটি গড়েন অধিনায়ক শান মাসুদ ও বাবর আজম।

    বাবরকে ৪৭ রানে এবং মাসুদকে ৭১ রানে থামান বাংলাদেশ স্পিনার তাইজুল ইসলাম। এছাড়া মিডল অর্ডার ব্যাটার সৌদ শাকিলকে ৬ রানে আউট করেন নাহিদ। ফলে ১৬২ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান।

    ষষ্ঠ উইকেটে ৩৮ রানের জুটি গড়ে চা-বিরতিতে যান মোহাম্মদ রিজওয়ান ও সালমান আঘা। সালমান ২৫ ও রিজওয়ান ১৫ রানে অপরাজিত আছেন।

    বাংলাদেশের নাহিদ ও তাইজুল ২টি কওে এবং মিরাজ ১টি উইকেট নেন।

    এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭৮ ও পাকিস্তান ২৩২ রান করেছিল। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩৯০ রান।

    পাকিস্তান: ২০০/৫, ৫৩ ওভার। জয়ের জন্য ২৩৭ রান দরকার পাকিস্তানের, আর বাংলাদেশের প্রয়োজন ৫ উইকেট

সিলেট টেস্টে ৪৩৭ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে সোমবার তৃতীয় দিন বিনা উইকেটে শূন্য রান নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। আজ মঙ্গলবার চতুর্থ দিন প্রথম সেশনে তারা হারিয়েছে দুই ওপেনারকে। দুই উইকেটে ১০১ রান তুলে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় অতিথি দল।

সতর্ক সূচনার পর দলীয় ২৭ রানে আব্দুল্লাহ ফজলকে (৬) হারায় পাকিস্তান। ব্রেকথ্রু এনে দেন নাহিদ রানা। মেহেদী হাসান মিরাজকে ক্যাচ দেন ফজল। পরে আঘাত হানেন মিরাজ নিজেই। তিনি লেগ বিফোর করেন ঢাকায় সেঞ্চুরি করা আজান ওয়াইসকে (২১)। পাকিস্তান ৪১ রানে দুই উইকেট হারানোর পর বর্তমান অধিনায়ক শান মাসুদ ও সাবেক অধিনায়ক বাবর আজম টানেন দলকে।

প্রথম ইনিংসে ২৭৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে আসে ৩৯০ রান। পাকিস্তান প্রথম ইনিংসে ২৩২ রানে গুটিয়ে যায়। সব মিলে, পাকিস্তানকে ৪৩৭ রানের বিশাল টার্গেট দিতে সমর্থ হয় বাংলাদেশ। এই রান তাড়া করে জিততে হলে ইতিহাস গড়তে হবে পাকিস্তানকে।

আরও