গল টেস্টে হারের পর এবার কলম্বোয় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেও বিপদে শ্রীলংকা। ৯ উইকেটে ৫০৩ রানের সৌধ গড়ে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। তার জবাবে শ্রীলংকা ১৭৩ রানে ৭ উইকেট হারিয়ে বসে। পরে সোনাল দিনুসার লড়াইয়ে আড়াইশ পেরিয়েছে সিংহলিজরা। যদি তাতে বিপদ কাটেনি। তৃতীয় দিনশেষে তাদের সংগ্রহ ছিল ২৬৫/৮। এখনো ভারতের প্রথম ইনিংস থেকে ২৩৮ রানে পিছিয়ে স্বাগতিকরা। হাতে মাত্র ২ উইকেট। দিনুসা ৮৫ ও লাহিরু কুমারা ৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
গলে ১৬৭ রানের ইনিংস খেলা দেবদূত পাড়িক্কাল কলম্বোয়ও সেঞ্চুরি করেছেন। ১৯৩ বলে ১১৭ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি ১২ বাউন্ডারির সাহায্যে। এছাড়া, ধ্রুব জুরেল ১১৫ রানের হার না মানা ইনিংস খেলেন ১৭৭ বলের মোকাবেলায়। ঋষভ পন্ত স্বভাবসুলভ ব্যাটিংয়ে ৮৯ বলে ৬৩, শুবমান গিল ১০৮ বলে ৫০ ও জশস্বী জয়সোয়াল ৫৪ বলে ৪৫ রান করেন। ১০৬ রানে ৪ উইকেট নেন শ্রীলংকার পেস বোলার আসিথা ফার্নান্দো।
জবাব দিতে নেমে দুর্বল ব্যাটিং প্রদর্শনীতে ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে বসে শ্রীলংকা। এরপর পাসিন্দু সুরিয়াবান্দারা ও কামিন্দু মেন্ডিস ১২৬ বলে ৮৭ রানের জুটিতে দলের সংগ্রহ একশ পার করান। দলীয় ১২২ রানের সময় প্রসিদ্ধ কৃষ্ণের শিকার হয়ে সাজঘরে ফিরে যান কামিন্দু। তিনি ৫৮ বলে ৩২ রান করেন। অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা দ্রুত আউট হয়েছেন। তিনি করেন মাত্র ৮ রান।
এরপর সোনাল দিনুসাকে নিয়ে ৩৪ রানের জুটি গড়েন সুরিয়াবান্দারা। দলের ১৭১ ও ব্যক্তিগত ৮০ রানের সময় রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হয়ে যান সুরিয়াবান্দারা। এর মধ্য দিয়ে সিংহলিজদের ব্যবধান কমানোর লড়াইও যেন বড় ধাক্কা খায়। সেই ধাক্কা সামলে না উঠতেই নিরোশান ডিকবেলা কোনো রান না করেই রওনা হন সাজঘরের দিকে। তাকে আউট করেন পেস বোলার মোহাম্মদ সিরাজ।
৭ উইকেট পতনের পর কেশরা নুয়ান্থাকে নিয়ে দলের সংগ্রহ দুশ পার করান দিনুসা। এ দুজন ৫৭ রান যোগ করার পর জুটি ভাঙেন মানব সুতার। ১৮ রান করে সাজঘরে ফেরেন নুয়ান্থা। এরপর নবম উইকেটে কুমারাকে নিয়ে ৯২ বল মোকাবেলা করে ৩৫ রান যোগ করেন দিনুসা।
সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছেন