স্বর্ণপদক জিতে আনন্দিত শ্রেয়াস

এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো এশিয়ান গেমস ক্রিকেটে স্বর্ণপদক জিতল ভারত। নারী ক্রিকেটেও ভারত টানা দুবার স্বর্ণপদক জিতেছে।

এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটে স্বর্ণপদক জিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো এশিয়ান গেমস ক্রিকেটে স্বর্ণপদক জিতল ভারত। নারী ক্রিকেটেও ভারত টানা দুবার স্বর্ণপদক জিতেছে।

আফগানিস্তানের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হলেও সেমিতে উঠে যান শ্রেয়াসরা। সেমিফাইনালে তাদের ১৬৯ রানের জবাবে শ্রীলংকা ১০ ওভারের মধ্যে মাত্র ৪৫ রানে গুটিয়ে যায়। ফাইনালে পাকিস্তানকে ২১২ রানের বিশাল টার্গেট ছুড়ে দিয়ে ক্রিকেটের পরাশক্তি ভারত জিতেছে ১৯ রানে। হাসান নওয়াজ ৫১ বলে ৯৬ রানের ইনিংস খেলে চোখ রাঙালেও শেষ পর্যন্ত ভারতের হতাশার কারণ হতে পারেননি।

অভিষেক শর্মা ও তিলক ভার্মা দ্রুতগতির ফিফটি করেন, শিবম দুবে ১৫ বলে করেন ২৭ রান। এতেই ভারত পেয়ে যায় লড়াকু সংগ্রহ। এরপর অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর ও দুবে প্রত্যেকেই নেন দুটি করে উইকেট। জয় শেষে শ্রেয়াস বলেন, ‘আপনি যখন কোনো ফাইনাল খেলবেন তখন প্রত্যাশা করবেন যে প্রত্যেক খেলোয়াড়ই দায়িত্ব নেয় এবং কোনো না কোনোভাবে পারফর্ম করে এবং আজ আমরা সেটাই পেয়েছি। অভিষেক দারুণ সূচনা এনে দেয়, এরপর তিলক ফিনিশিং দিয়েছে। এরপর বোলিংয়ে, ওয়াশিং (ওয়াশিংটন), অক্ষর কার্যকর ছিলেন। ঐক্যবদ্ধ ও দলগত প্রচেষ্টায় আমরা দারুণ একটি জয় পেয়েছি।’

আরও