টেস্ট সিরিজ

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো অনুশীলনে বাংলাদেশ দল

প্রথম দিনের অনুশীলন নিয়ে তাইজুল বলেন, ‘সবকিছু মিলিয়ে ভালো প্রস্তুতি হয়েছে। প্রথম দিনের অনুশীলনটা ভালো হয়েছে। উইকেট, ফিল্ডিং অনুশীলন থেকে শুরু করে রানিং, সব ধরনের অ্যাকটিভিটি আমরা করতে পেরেছি।’

দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন অস্ট্রেলিয়ায়। শুক্রবার রাতে নাজমুল হোসেন শান্তর দল অস্ট্রেলিয়ায় রওনা হয়ে যায়। ডারউইনে আজ সোমবার প্রথমবারের মতো অনুশীলন করেছে টাইগারার। অনুশীলন শেষে দলের জ্যেষ্ঠ সদস্য স্পিনার তাইজুল ইসলাম বলেছেন, তাদের প্রথম অনুশীলন বেশ ভালো হয়েছে।

বিসিবির পাঠানো ভিডিও বার্তায় তাইজুল বলেন, ‘(বাংলাদেশ থেকে) যাত্রাটা ভালো ছিল। কারণ, আসার সময় আমরা একটা ট্রানজিট পেয়েছি। ওখানে যথেষ্ট বিশ্রাম পাওয়া গেছে।’

প্রথম দিনের অনুশীলন নিয়ে তাইজুল বলেন, ‘সবকিছু মিলিয়ে ভালো প্রস্তুতি হয়েছে। প্রথম দিনের অনুশীলনটা ভালো হয়েছে। উইকেট, ফিল্ডিং অনুশীলন থেকে শুরু করে রানিং, সব ধরনের অ্যাকটিভিটি আমরা করতে পেরেছি।’

৫ আগস্ট পর্যন্ত অনুশীলনের পর ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। পরে আবার দুই দিনের অনুশীলন। ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ২২ আগস্ট ম্যাকাইয়ে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট খেলবে বাংলাদেশ। ২০০৩ সালে ডারউইন ও কেয়ার্নসে দুটি টেস্ট খেলেছে সেই সময়ের নবাগত দল বাংলাদেশ। বর্তমান দলটির কেউই অস্ট্রেলিয়ায় টেস্ট খেলেনি।

গুরুত্বপূর্ণ এ সিরিজের আগে ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। তারকা পেসার নাহিদ রানা ছিটকে গেছেন পুরো সিরিজ থেকেই। তাসকিন আহমেদ আর লিটন দাসও লড়ছেন। যদিও পরের দুজন ফিট হয়ে প্রথম টেস্টেই খেলবেন বলে আশাবাদী ম্যানেজমেন্ট।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ১টিতে জিতেছে বাংলাদেশ।

আরও