সিপিএলে দুরন্ত মিরাজ

প্রথম ম্যাচে ১৩ রানে ৩ উইকেট নেয়ার পর গতকাল ট্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে নিয়েছেন ২৩ রানে চার উইকেট।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেক আসরে দুর্দান্ত পারফর্ম করছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। প্রথম ম্যাচে ১৩ রানে ৩ উইকেট নেয়ার পর গতকাল ট্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে নিয়েছেন ২৩ রানে চার উইকেট। মোহাম্মদ নবির জায়গায় ডাক পাওয়া মিরাজ এ নিয়ে দুই ম্যাচে ৩৬ রান খরচায় নিলেন ৭ উইকেট। গতকাল তার অসামান্য বোলিং নৈপুণ্যে ভর করে ছয় উইকেটের রাজসিক জয় তুলে নেয় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। অধিনায়ক শাই হোপ হার না মানা ৪২ রানের ইনিংস খেলে গায়ানার জয় ত্বরান্বিত করেন।

চলতি আসরে এটা গায়ানার অষ্টম জয় এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে নিজেদের ১০০তম জয়। ৯ ম্যাচ থেকে ১৬ পয়েন্ট তুলে নিয়ে তারা রয়েছে টেবিলের শীর্ষস্থানে। আর সুনীল নারাইনদের ট্রিনবাগো ১০ ম্যাচ থেকে ৬ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের একেবারে তলানিতে অবস্থান করছে। বর্তমান চ্যাম্পিয়ন ট্রিনবাগো চলতি মিশনে সাতটি ম্যাচেই হেরে গেছে। ক্রিকইনফো

আরও