ইউএস ওপেন জিতে ৬০ কোটি টাকা পেলেন সাবালেঙ্কা!

ইউএস ওপেন শিরোপা জিতে নেয়া আরিনা সাবালেঙ্কা ট্রফির সঙ্গে পেয়েছেন ৫০ লাখ ডলারের (প্রায় ৬০ কোটি ৮৭ লাখ টাকা) আকর্ষণীয় একটি চেক। এটাই গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে সর্বোচ্চ প্রাইজমানির রেকর্ড।

টুর্নামেন্টের মোট প্রাইজমানি এবার ৯ কোটি ডলার, গত আসরে যা ছিল ৭ কোটি ৫০ লাখ ডলার। এবার এককের চ্যাম্পিয়ন খেলোয়াড়ের প্রাইজমানিও তাই বড় অঙ্ক বেড়েছে।

আমান্ডা অ্যানিসিমোভাকে সরাসরি সেটে হারিয়ে ইউএস ওপেন শিরোপা জিতে নেয়া আরিনা সাবালেঙ্কা ট্রফির সঙ্গে পেয়েছেন ৫০ লাখ ডলারের (প্রায় ৬০ কোটি ৮৭ লাখ টাকা) আকর্ষণীয় একটি চেক। এটাই গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে সর্বোচ্চ প্রাইজমানির রেকর্ড।

গত বছর যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে হারিয়ে ইউএস ওপেন শিরোপা জিতে বেলারুশিয়ান সুপারস্টার সাবালেঙ্কা পেয়েছিলেন ৩৬ লাখ ডলারের চেক। এবার ইউএস ওপেন আয়োজকরা প্রাইজমানি বাড়িয়েছে। টুর্নামেন্টের মোট প্রাইজমানি এবার ৯ কোটি ডলার, গত আসরে যা ছিল ৭ কোটি ৫০ লাখ ডলার। এবার এককের চ্যাম্পিয়ন খেলোয়াড়ের প্রাইজমানিও তাই বড় অঙ্ক বেড়েছে। ছেলেদের এককের ফাইনালে ইয়ান্নিক সিনার ও কার্লোস আলকারাজের মধ্যে যিনি জিতবেন তিনিও পাবেন সাবালেঙ্কার মতো সমান ৫০ লাখ ডলার।

রানারআপ হয়ে ২৫ লাখ ডলার প্রাইজমানি পেয়েছেন যুক্তরাষ্ট্রের খেলোয়াড় অ্যানিসিমোভা।

এবার সেমিফাইনালে পরাজিত খেলোয়াড়রা প্রত্যেকে পেয়েছেন ১২ লাখ ৬০ হাজার ডলার প্রাইজমানি। টুর্নামেন্টের প্রথম রাউন্ড খেললেই মিলেছে ১ লাখ ১০ হাজার ডলার! এরপর শেষ ৬৪-তে ১ লাখ ৫৪ হাজার, শেষ ৩২-এ ২ লাখ ৩৭ হাজার ডলার প্রাইজমানি ছিল।

আরও