ইউএস ওপেন

আজ কোয়ার্টার ফাইনালে নামছেন আলকারাজ

২০২২ সালে ইউএস ওপেন জয় করা আলকারাজ ২০২৩ ও ২০২৪ সালে উইম্বলডন, ২০২৪ ও ২০২৫ সালে ফ্রেঞ্চ ওপেন জিতেছেন। ইউএস ওপেনে দ্বিতীয় শিরোপার আশায় খেলছেন তিনি।

শেষ আটে ক্যারোলিনা মুচোভার মুখোমুখি হবেন ওসাকা। ১১তম বাছাই চেক রিপাবলিকের খেলোয়াড় মুচোভা শেষ ষোলোয় হারান ইউক্রেনের মার্তা কস্তিউককে।

ইউএস ওপেনে ছেলেদের এককে আজ কোয়ার্টার ফাইনাল খেলতে নামছেন হট ফেভারিট দ্বিতীয় বাছাই স্পেনের কার্লোস আলকারাজ। বাংলাদেশ সময় মধ্য রাতের এ ম্যাচে তার প্রতিপক্ষ চেক রিপাবলিকের জিরি লেহেকা। রাত সাড়ে ৯টায় মেয়েদের এককে প্রথম কোয়ার্টার ফাইনালে গতবারের ফাইনালিস্ট যুক্তরাষ্ট্রের চতুর্থ বাছাই জেসিকা পেগুলার মুখোমুখি হবেন সাবেক উইম্বলডন চ্যাম্পিয়ন চেক রিপাবলিকের বারবোরা ক্রেসিকোভা।

২০২২ সালে ইউএস ওপেন জয় করা আলকারাজ এখন আরো পরিণত, আরো শাণিত। এরপর তিনি আরো চারটি গ্র্যান্ডস্লাম শিরোপা জিতেছেন। ২০২৩ ও ২০২৪ সালে উইম্বলডন, ২০২৪ ও ২০২৫ সালে ফ্রেঞ্চ ওপেন জিতেছেন রাফায়েল নাদালের দেশের এ টেনিস সুপারস্টার। ইউএস ওপেনে দ্বিতীয় শিরোপার আশায় খেলছেন তিনি।

সোমবার শেষ ষোলোর ম্যাচে রাশিয়ার আলেক্সান্ডার বুবলিককে ৬-১, ৬-১, ৬-১ গেমে হারান বর্তমান চ্যাম্পিয়ন ইতালির ইয়ান্নিক সিনার। এছাড়া শেষ আটের টিকিট পেয়েছেন পোল্যান্ডের ইগা সিয়ানতেক ও যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভা। সিয়ানতেক হারান রাশিয়ার একাতেরিনা আলেক্সান্দ্রোভাকে। আনিসিমোভা হারান ব্রাজিলের বিয়াট্রিজ হাদ্দাদ মাইয়াকে। এছাড়া শেষ আটের টিকিট পেয়েছেন কানাডার ফেলিক্স অগার-আলিয়াসিমে, নাওমি ওসাকা, নোভাক জোকোভিচ, মার্কেতা ভনদ্রোসোভা, অ্যালেক্স ডি মিনাউর।

তৃতীয় বাছাই যুক্তরাষ্ট্রের কোকো গাফকে ৬-৩, ৬-৩ গেমে হারান তিনবারের গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন নাওমি ওসাকা। মা হওয়ার পর তার জীবনে ঘটে যায় নানা ঘটনা। তার সন্তানের বাবার ছাড়াছাড়ি হয়ে যাওয়া, চোট, মানসিক অবসাদগ্রস্ততাসহ নানা কিছুতে তার র‍্যাংকিংয়েও পতন হয়। অবশেষে তিনি ছন্দ খুঁজে পাচ্ছেন। জাপানি তারকা জানান, এমন জয়ের অপেক্ষাতেই তিনি ছিলেন।

২০২৩ সালে কন্যা সন্তান শাইয়ের মা হওয়া ওসাকা ৬-৩, ৬-২ গেমে হারান হোম ফেভারিট কোকো গাফকে। জয় শেষে তিনি বলেন, ‘কোকো বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলাটা আমি সব সময় উপভোগ করি। আমি একে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে থাকি। আমি চ্যালেঞ্জ নেয়া পছন্দও করি। এ মুহূর্তের জন্যই আমি টেনিস খেলি।’

শেষ আটে ক্যারোলিনা মুচোভার মুখোমুখি হবেন ওসাকা। ১১তম বাছাই চেক রিপাবলিকের খেলোয়াড় মুচোভা শেষ ষোলোয় হারান ইউক্রেনের মার্তা কস্তিউককে।

আরও