শীর্ষ র্যাংকধারী আরিনা সাবালেঙ্কা কোয়ার্টার ফাইনালে এসে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন। যদিও নির্বিঘ্নেই এই বাধা পেরিয়েছেন তিনি। চীনের অষ্টম বাছাই কেনওয়েন ঝেংকে ৭-৬ (৭/৩), ৬-৩ গেমে হারিয়েছেন তিনি।
সেমিফাইনালে তার প্রতিপক্ষ চারবারের চ্যাম্পিয়ন ইগা সিয়ানতেক, যিনি ৬-১, ৭-৫ গেমে এলিনা সভিতোলিনাকে হারান।
ম্যাচ শেষে সাবালেঙ্কা বলেছেন, ‘আমার মনে হয়, এখানে আমরা সবাই আসি একটি কারণে: সুন্দর ট্রফিটি জেতার জন্য। আমি এজন্য খুশি যে, আরেকটি সুযোগ পাচ্ছি, আরেকটি সেমিফাইনালে উঠেছি। গতবার যা করেছি তার চেয়ে ভালো করতে চাই। প্রতিটি পয়েন্টের জন্য আমি লড়াই করতে চাই। আশাকরি, মৌসুম শেষে ক্লে কোর্ট থেকে প্রাপ্তি নিয়ে আমি গর্ব করতে পারব।’
ছেলেদের এককে আজ দুটি কোয়ার্টার ফাইনাল। দ্বিতীয় বাছাই স্পেনের কার্লোস আলকারেজের মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের টমি পল, আরেক ম্যাচে যুক্তরাষ্ট্রের ফ্রান্সেস তিয়াতো খেলবেন ইতালির লরেঞ্জো মুসেত্তির বিপক্ষে।