এতে গ্রুপ পর্বে ওঠার সুযোগ শেষ হয়ে যায় তাদের। আজ শেষ ম্যাচটা জিতে দেশে ফিরতে চায় গোলাম রব্বানী ছোটনের দল।
প্রথম ম্যাচে ভারতের ইস্ট বেঙ্গলের কাছে ৪-০ গোলে ও দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার সাবাহর কাছে ২-১ গোলে হেরেছেন শিউলি আজিমরা। মালয়েশিয়ার লিকাস স্টেডিয়ামে আজ প্রিলিমিনারি রাউন্ডের শেষ ম্যাচে গুয়ামের রোভার্স এফসির মুখোমুখি হবে রাজশাহী স্টারস।
শেষ ম্যাচে জয়ের আশা নিয়ে রাজশাহীর ফরওয়ার্ড শাহেদা আক্তার রিপা বলেন, ‘এই প্রথম এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে আসা আমাদের। অনেক বড় অভিজ্ঞতা হয়েছে। জয় দিয়ে শেষ করতে চাই।’