কিংবদন্তিদের টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান

পিসিবি তাদের সিদ্ধান্তে অটল থেকেছে। যদিও গত বছরের টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে রানার্সআপ হওয়া পাকিস্তান দলের জন্য এনওসি আদায়ে চেষ্টা করেছিল লিগ কর্তৃপক্ষ। কিন্তু অচলাবস্থা কাটেনি।

পিসিবি অনাপত্তিপত্র (এনওসি) না দেয়ায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লিউসিএল) থেকে নাম প্রত্যাহার করে নিলো পাকস্তিান চ্যাম্পিয়ন্স। গত বছর এ প্রতিযোগিতাকে ‘ভণ্ডামি ও পক্ষপাতিত্বের’ বলে অভিযোগ করে বিবৃতি দিয়েছিল পিসিবি। এ ইভেন্টে তাদের অংশগ্রহণও বরদাশত করা হবে না বলে সতর্ক করেছিল তারা। এ প্রতিযোগিতা খেলার সঙ্গে রাজনীতি মিশিয়ে ফেলছে বলে অভিযোগ তাদের। ভবিষ্যতে এই ধরনের আয়োজনে পাকিস্তানের অংশগ্রহণের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা জারি করার কথা জানায় তারা।

পিসিবি তাদের সিদ্ধান্তে অটল থেকেছে। যদিও গত বছরের টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে রানার্সআপ হওয়া পাকিস্তান দলের জন্য এনওসি আদায়ে চেষ্টা করেছিল লিগ কর্তৃপক্ষ। কিন্তু অচলাবস্থা কাটেনি।

পাকিস্তান চ্যাম্পিয়ন্স ক্রিকইনফোকে জানিয়েছে, ‘প্রয়োজনীয় অনাপত্তিপত্র দিতে অস্বীকৃতি জানানোর সিদ্ধান্তে পাকিস্তান ক্রিকেট বোর্ড অটল থাকায় চলমান বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লিউসিএল) অংশ নিতে না পারার কথা দুঃখের সঙ্গে জানাচ্ছে পাকিস্তান চ্যাম্পিয়ন্স।’

পাকিস্তান চ্যাম্পিয়নস দলের অধিনায়কত্ব করার কথা ছিল শহীদ আফ্রিদির। শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ এবং ওয়াহাব রিয়াজের মতো পাকিস্তানের সাবেক খেলোয়াড়েরাও ছিলেন দলটিতে।

গত বছর সেমিফাইনালসহ পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ থেকে ভারতের সরে দাঁড়ানোয় ঘটনায় প্রথম চটেছিল পিসিবি। সেমিফাইনালে পাকিস্তান ওয়াকওভার পেলেও গ্রুপ পর্বের ম্যাচে ভারত সরে দাঁড়ানোর পরও তাদের পয়েন্ট দেওয়ায় তীব্র আপত্তি জানায় পিসিবি। সে সময় একে ‘আন্তর্জাতিক ক্রীড়া সম্প্রদায়ের কাছে অগ্রহণযোগ্য বার্তা’ বলেছিল পিসিবি।

আরও