ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু আজ

বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি

বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে হারলেও জিম্বাবুয়ে বেশকিছু উদীয়মান খেলোয়াড় পেয়েছে ওই সিরিজ থেকে।

বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে সংযুক্ত আরব আমিরাতে আজ শুরু হচ্ছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায়।

এ বছর ক্রিকেটে টাইগারদের যতটুকু খারাপ সময় গেছে তার মধ্যে অন্যতম জিম্বাবুয়ে সফর। স্বাগতিকদের কাছে একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজে হেরে যায় বাংলাদেশ। ওই সিরিজে চোটে পড়েন পেস তারকা নাহিদ রানা, যিনি এখনো পুরোপুরি সেরে ওঠেননি। আজ সেই জিম্বাবুয়ের মুখোমুখি হবে লিটন কুমার দাসের দল। সাম্প্রতিক ফলাফলের কারণেই আজ আত্মবিশ্বাসী হয়ে খেলবে জিম্বাবুয়ে।

যদিও গত মাসে অস্ট্রেলিয়ার কাছে হোম সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছে জিম্বাবুয়ে। শেষ ম্যাচে লড়াই করলেও তারা হেরে যায় এক উইকেটে। বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে হারলেও জিম্বাবুয়ে বেশকিছু উদীয়মান খেলোয়াড় পেয়েছে ওই সিরিজ থেকে। রিচার্ড এনগারাভার চোটের কারণে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেবেন সিকান্দার। ক্রেগ আরভিন ও ব্রেন্ডন টেলরের মতো অভিজ্ঞ ছাড়াও দলে আছেন তরুণ ব্রিগেড—ব্রায়ান বেনেট, বেন কারান ও নিউম্যান নিয়ামহুরি। তারা প্রত্যেকেই দলে ভালো অবদান রাখতে সমর্থ। নতুন বলে দায়িত্ব পালন করবেন ব্লেসিং মুজারাবানি ও ব্র্যাড ইভান্স।

নাহিদ রানা ছাড়া সব অভিজ্ঞ তারকাকে পেয়েছে বাংলাদেশ। ২৪ বছর বয়সী রানাকে অস্ট্রেলিয়ার পার্থে পাঠানো হয়েছে চেকআপের জন্য। এ মাসের শেষেই তার ক্রিকেটে ফেরার লক্ষ্য। জিম্বাবুয়ে সফরে না খেলা লিটন এবার ফিরেছেন ওয়ানডে অধিনায়ক হিসেবে। মেহেদী হাসান মিরাজের জায়গায় তাকে দায়িত্ব দিয়েছে বিসিবি। ব্যাট হাতেও দারুণ ফর্মে লিটন। ২০২৬ সালে ওয়ানডেতে নয় ইনিংসে ৩০০ রান করেছেন তিনি। আবার সদ্যই আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি ও ফিফটির পর নয়টি ডিসমিসাল করেছেন লিটন।

ব্যাটিং শক্তি নিয়ে দুশ্চিন্তা নেই বাংলাদেশ দলের। তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেন করতে পারেন সৌম্য সরকার। নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় ও লিটন মিডল অর্ডারে এবং মোসাদ্দেক হোসেন ও মিরাজ লোয়ার অর্ডারে ব্যাট করবেন। বেঞ্চের শক্তিও ঈর্ষণীয়। নুরুল হাসান সোহান ও সাইফ হাসানের মতো চৌকস খেলোয়াড় রয়েছেন লিটনের রিজার্ভ বেঞ্চে।

এদিকে সম্প্রতি জাপানে এশিয়ান গেমসে দুই ম্যাচে দুর্বল পারফর্ম করায় মুস্তাফিজুর রহমান ছিটকে যেতে পারেন একাদশ থেকে।

একাদশে দেখা যেতে পারে ‘রহস্য স্পিনার’ আলিস ইসলামকে। তিনি গত কয়েক মৌসুমে বিপিএলে ভালো করেছেন। সদ্য সমাপ্ত এশিয়ান গেমসে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় তার। এবার ওয়ানডে অভিষেকের হাতছানি।

ত্রিদেশীয় সিরিজের তৃতীয় দল আফগানিস্তান। প্রতিটি দলের দুটি করে ম্যাচের পর ২৩ অক্টোবর ফাইনাল। শারজায় ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচ খেলবে বাংলাদেশ।

আরও