১১৪ বলে ডাবল সেঞ্চুরি করে হ্যারি ব্রুকের রেকর্ড

দ্রুততম ডাবল সেঞ্চুরির আগের রেকর্ডটি ছিল ভারতের শুবমান গিলের। গত মাসেই গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৭ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন ভারত অধিনায়ক। এক মাসের মধ্যে সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন ব্রুক।

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে আজ বৃহস্পতিবার ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে শ্রীলংকার বিপক্ষে মাত্র ১১৪ বলে ডাবল সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। এটা ওয়ানডে ক্রিকেটের দ্রুততম ডাবল সেঞ্চুরি ও ইংল্যান্ডের হয়ে এই ফরম্যাটে প্রথম ডাবল সেঞ্চুরির কীর্তি। তার ডাবলে ভর করে আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ৪২৯ রানের সৌধ গড়ে ইংলিশরা।

দ্রুততম ডাবল সেঞ্চুরির আগের রেকর্ডটি ছিল ভারতের শুবমান গিলের। গত মাসেই গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৭ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন ভারত অধিনায়ক। এক মাসের মধ্যে সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন ব্রুক।

সব মিলে ১১৬ বলে ২১ চার ও ১০ ছক্কায় ২০২ রানের বিস্ফোরক ইনিংস খেলেন ব্রুক। ইংল্যান্ডের হয়ে আগের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল বেন স্টোকসের ১৮২, ওভালে ২০২৩ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে।

বাউন্ডারি (চার ও ছক্কা) থেকে ১৪৪ রান করেছেন ব্রুক, যা ইংল্যান্ডেরের রেকর্ড। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জস বাটলার ১৫০ রান করার পথে বাউন্ডারি থেকে ১২৪ রান তুলেছিলেন।

ব্রুক ছাড়া জো রুট ৬৬ বলে ৬৯, উইল জ্যাকস ৩০ বলে ৬৬* ও টম ব্যান্টন ৫১ বলে ৫০ রান করেন।

আরও