টানা তিন ফাইনালে হারের পর অবশেষে প্রথম গ্র্যান্ডস্লাম শিরোপা জিতলেন আলেক্সান্ডা জেভেরেভ। রোববার রাতে রোলাঁ গারোঁ ফাইনালে ইতালির ফ্লাবিও কবোল্লিকে ৬-১, ৪-৬, ৬-৪, ৬-৭ (৫-৭), ৬-১ গেমে হারান ২৯ বছর বয়সী জার্মান খেলোয়াড়।
আগে তিনটি ফাইনালে হারের পর স্বভাবতই চাপে ছিলেন জেভেরেভ। তার ওপর দুর্দান্ত লড়াই করে তাকে আরো চাপে রাখেন কবোল্লি। যদিও শেষ পর্যন্ত তাকে শিরোপা বঞ্চিত করতে পারেননি ইতালির খেলোয়াড়।