জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশে হিসেবে বিশ্বকাপে কোচবিহীন কুরাকাও

কোচ ডিক অ্যাডভোকাটকে ছাড়াই তারা এই ঐতিহাসিক ফলাফল অর্জন করল। ৭৮ বছর বয়সী অ্যাডভোকাট পারিবারিক কারণে গত সপ্তাহে নেদারল্যান্ডসে ফিরে যাওয়ায় এই গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সঙ্গে থাকতে পারেন

মাত্র ১ লাখ ৫৬ হাজার মানুষের দেশ। ফুটবল বিশ্বে এই প্রথম জনসংখ্যার দিক দিয়ে এত ছোট কোনো দেশ পেল বিশ্বকাপের টিকিট। মঙ্গলবার রাতে জ্যামাইকার সঙ্গে ০-০ গোলে ড্র করে সেই অবিশ্বাস্য ইতিহাস গড়েছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ কুরাকাও।

কুরাকাওর কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো অনুসারে, দেশটিতে গত জানুয়ারি মাস পর্যন্ত জনসংখ্যা ছিল মাত্র ১ লাখ ৫৬ হাজার ১১৫। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলা আইসল্যান্ডের (জনসংখ্যা প্রায় সাড়ে ৩ লাখ) পূর্বের রেকর্ড ভেঙে দিলো তারা।

বাছাইপর্বে কুরাকাওই একমাত্র অপরাজিত দল। গ্রুপ 'বি'তে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই তারা বিশ্বকাপের মঞ্চ নিশ্চিত করেছে। কোচ ডিক অ্যাডভোকাটকে ছাড়াই তারা এই ঐতিহাসিক ফলাফল অর্জন করল। ৭৮ বছর বয়সী অ্যাডভোকাট পারিবারিক কারণে গত সপ্তাহে নেদারল্যান্ডসে ফিরে যাওয়ায় এই গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সঙ্গে থাকতে পারেননি। ডাচ কিংবদন্তি এই কোচ এর আগে দক্ষিণ কোরিয়া, বেলজিয়াম এবং রাশিয়া জাতীয় দলের দায়িত্ব পালন করেছেন।

ম্যাচে কুরাকাওকে পড়তে হয়েছিল কঠিন চ্যালেঞ্জের মুখে। জ্যামাইকা একের পর এক আক্রমণ হানে কুরাকাওয়ের গোলমুখে। যোগ করা সময়ে জ্যামাইকা একটি পেনাল্টিও পেয়েছিল। কিন্তু ভিডিও রিভিউ এর মাধ্যমে সেই সিদ্ধান্ত বাতিল হয়ে যায়। কুরাকাওর ফুটবলারদের দৃঢ়তা এবং ভাগ্য—দুইয়ের জোরেই রচিত হয় এ ইতিহাস।

এদিকে, কনকাকাফ অঞ্চল থেকে আরো দুটি দল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে— পানামা এবং হাইতি। এর ফলে কনকাকাফ থেকে বিশ্বকাপের চূড়ান্ত ছয়টি দল নিশ্চিত হলো। এর মধ্যে জ্যামাইকা এবং সুরিনামসহ মোট ছয়টি দল আগামী বছর মার্চে মেক্সিকোতে অনুষ্ঠিতব্য আন্তঃমহাদেশীয় প্লে-অফে অংশ নেবে। প্লে-অফ থেকে আরো দুটি দল মূল পর্বে খেলার সুযোগ পাবে।

আরও