ইংলিশ প্রিমিয়ার লিগ

সিটির চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল

৩৫ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল। তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। সোমবার এভারটনের মাঠে খেলবে ম্যানসিটি।

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে ফুলহ্যামকে ৩-০ গোলে হারিয়ে শিরোপার সম্ভাবনা আরো জোরালো করেছে আর্সেনাল। ম্যানচেস্টার সিটির চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে গেল গানাররা।

৩৫ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল। তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। সোমবার এভারটনের মাঠে খেলবে ম্যানসিটি।

শনিবার ঘরের মাঠ এমিরেটসে ভিক্টর ইয়োকেরেস জোড়া গোল করেন, বুকায়ো সাকা করেন এক গোল। নবম মিনিটে ইয়াকেরেস এগিয়ে দেন গানারদের। ৪০ মিনিটে ব্যবধান ২-০ করেন সাকা। প্রথমার্ধের যোগ করা সময়ে ইয়োকেসের আরেক গোল করলে জয় সুনিশ্চিত হয়ে যায় মিকেল আরতেতার দলের।

আরও